somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাংকগুলোকে প্রতিশ্রুতি মেনে চলতে বললেন অর্থমন্ত্রী

০১ লা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাংক ও বীমা কোম্পানিগুলোর পুঁজিবাজারে প্রতিশ্র“তি অনুযায়ী বিনিয়োগ করছে না বলে মনে করছেন অর্থমন্ত্রী।

বুধবার সকালে রাজধানীর ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স এন্ড কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেন, “ব্যাংক ও বীমা কোম্পানীগুলো বলেছিল যে তারা পুঁজিবাজারে আসবে। তাঁদের কাছে শুধু বলব যে, আপনারা প্রধানমন্ত্রীর কাছে যে অঙ্গীকার করেছেন, সেটা পালন করার চেষ্টা করুন।”

আর ব্যাংক ও বীমা কোম্পানিগুলো পুঁজিবাজারে প্রতিশ্র“তি অনুযায়ী বিনিয়োগ না করায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঘোষিত প্রণোদনার সুফল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী।

তিনি অভিযোগ করেন, “ব্যাংকিং ও বীমা সেক্টর বিনিয়োগের যে কথা দিয়েছিল, তারা সেই কথা রাখছে না। প্রণোদনায় বিদেশি বিনিয়োগের সেসব সুবিধা দেওয়া হয়েছিল, তার প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। ফলে বাজারে এখনো বিদেশি বিনিয়োগ আসছে না।”

“এসইসি যেসব প্রণোদনার ঘোষণা দিয়েছে, তার কোন সুফল আমরা পুঁজিবাজারে দেখছি না। বরং ব্যাংকের সুদের হার এতো থাকলে কে লোন নিয়ে শেয়ার বাজারে ব্যবসা করবে? তারা কি ব্যবসা করে দেউলিয়া হবে”, যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টদের জরুরি বৈঠকের পর গত বছরের ২৩ নভেম্বর স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেয় এসইসি।

টানা দরপতনের প্রেক্ষাপটে মঙ্গলবারও বাজার পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে জরুরি বৈঠক করে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সাধারণ সূচক প্রায় ২৬৬ পয়েন্ট কমে।

‘সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময়’ সভায় ব্যবসায়ীরা ব্যাংক থেকে টাকা না পাওয়া, উচ্চ সুদের হার, ডলারের দাম বৃদ্ধি ও সরকারের নীতি নির্ধারণী সমস্যার কথা তুলে ধরেন।

ব্যাংকের উচ্চ সুদহারের প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেন, “বেসরকারি ঋণ সরবরাহ প্রবাহ গত বছর কিছুটা বেশি ছিল। তাই এ বছর তার লাগাম ধরা হয়েছে। তবে ব্যাংকের উচ্চ সুদে যেসব সমস্যার কথা বলা হচ্ছে, এগুলো সাময়িক। দীর্ঘমেয়াদে এগুলো সুফল বয়ে আনবে।”

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন ঢাকা চেম্বার্স অ্যান্ড কমার্স ইন্ড্রাস্ট্রিজের সহ সভাপতি হায়দার আহমেদ খান, মেট্রোপলিটন চেম্বার্স এন্ড কমার্স ইন্ড্রাস্ট্রিজের সহ সভাপতি ব্যারিস্টার নিহাত কবির, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ, এফবিসিসিআই এর প্রথম সহ-সভাপতি জসিমউদ্দিন আহমেদ প্রমুখ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×