দেশের স্বার্থেই নাস্তিক বামগুরু মেননকে প্রতিহত করুন

২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫১

শেয়ারঃ
0 3 0

দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে সারাদেশে শুরু হয় হত্যা, লুটপাট, সম্পত্তি জবরদখল, সম্ভমহানী, সন্ত্রাসের ভয়াল রাজত্ব।
নকশাল,সর্বহারা পার্টি, পুর্ববাংলা কমিউনিস্ট পার্টি প্রভৃতির ব্যানারে যারা এই বিভিষিকাময় পরিস্থিতি সৃস্টি করে, মেনন সাহেব ছিলেন তাদেরই এক গুরু।

এই মেননই বাম নেতাদের সাথে নিয়ে ১৯৯২ সালের ২১ মার্চ
জুতা পায়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রবেশ করে এবং খতিবকে হুমকি দেয়। গনতন্ত্রে অবিশ্বাসী, সমাজতান্ত্রিক একদলীয় শাসনে বিশ্বাসী মেননদের লক্ষ্য বাংলাদেশকে একটা নাস্তিক্যবাদী সমাজতন্ত্রী
পরনির্ভরশীল করদরাজ্যে পরিণত করা। এই লক্ষ্যেই বাম গুরু মেনন ধর্ম ও গনতন্ত্রের লেবাস পরে, হাতুড়িকে বিসর্জন দিয়ে নৌকায় চড়ে, আওয়ামী লীগের কাঁধে ভর করে আমাদের মহান জাতীয় সংসদে পা রাখতে চান।

কিন্তু এদেশের দেশপ্রেমিক, সচেতন মানুষ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত, আধুনিক বিশ্বে অচল, নাস্তিক্যবাদী সমাজতন্ত্রকে পবিত্র জাতীয় সংসদে দেখতে চায় না। এ যাবত প্রতিটি নির্বাচনে দেশপ্রেমিক সচেতন জনতার
রায়ে তারা শোচনীয়ভাবে পরাস্ত হয়েছে, জামানত হারিয়েছে। ঢাকা-৮ আসনের সচেতন জনগন এবারো ব্যালটের মাধ্যমে তার উপযুক্ত জবাব দিবে।

'৭৫ এর পরে জন্ম নিয়ে আমি যতটুকু জেনেছি, তাতে আমার বিশ্বাস ৭১ এ আওয়ামীলীগের ১০০% জনপ্রিয়তা থেকে ৭৫ এ শুন্যে নেমে আসা ও বঙ্গবন্ধুর করুণ পরিণতির জন্য এসব নাস্তিক-বামেরা কম দায়ী নন। সেনাবাহিনীর ক্ষমতালিপ্সু বিপ্লবী জাসদ কর্মীরা ৭৫ এর ১৫ আগস্ট ও ৭ নভেম্বরে হাত মিলিয়েছিল।

তাই দেশের স্বার্থে আজ সবাই এই নাস্তিক বামগুরু মেননকে প্রতিহত করুন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৫
রাজর্ষী বলেছেন: আবার ইতিহাস বিকৃতি? আপনেরা কি ইচ্ছা কইরা এমন করেন নাকি জানেন না।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৭

লেখক বলেছেন: কোনটা বিকৃতি খুলে বলুন।

২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: তাই?

৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭
আরিয়ানমাসুদ বলেছেন: কাকে ভোট দিব ভাই? এই আসনে ত ভোট দেয়ার কাউরে পাই না...
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৮

লেখক বলেছেন: নট মেনন।

৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮
কঁাকন বলেছেন: ও আচ্ছা জানলাম
৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮
মুনীর উদ্দীন শামীম বলেছেন: মাদ্রাসা ও হেফজখানার সমকামিতা এবং শিশু নির্যাতন নিয়েও কিছু লিখুন..............তারপর দাঁড়িপাল্লায় ভোট চান
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: আমি দাঁড়ি পাল্লায় ভোট চাইনি। পোস্ট পড়ে কমেন্ট করুন। ধন্যবাদ।

২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৯

লেখক বলেছেন: তাই? আপনি কি?

৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৫
আকাশ প্রদীপ বলেছেন: মেনন হারবে
ওর জিতার কোন কারন নাই
আঃলীগ কেমনে ওর লগে জোট করে মাথায় আসেনা
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১০

লেখক বলেছেন: আমারও একটা প্রশ্ন। আওয়ামীলীগকে কিছুটা পছন্দ করলেও এসব কারণে ভাল লাগে না।

১০. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:০৯
সাদাসিধা বলেছেন: কি একখান কথা শুনাইলেন ভাই। আমার পরিবার প্রত্যক্ষভাবে ৭১ সালে বিপ্লবী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি দ্বারা নির্যাতিত হয়েছিল, তারা হত্যা করেছিল আমার পরিবারের ৪জনকে। তবুও আমি চাই জামাত বা চারদলীয় জোটের চেয়ে মেননকে ভোট দিক মানুষ। কেননা রাজাকার ও তাদের সহযোগিরা আরো জঘন্য।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: যারা তাদের অতীত সম্পর্কে প্রমাণ পাওয়ার পরেও মিডিয়ার খবরে বিভ্রান্ত হন তাদের ব্যাপারে আর কি বলব। তবে রাজাকারদের ক্ষমা নাই। একমত।

১১. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯
রবিনহুড বলেছেন: ( এই মেননই বাম নেতাদের সাথে নিয়ে ১৯৯২ সালের ২১ মার্চ
জুতা পায়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রবেশ করে )

ধর্মের চুরান্ত অবমানানাকারী । নো ভোট।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১২. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২০
অচেনা সৈকত বলেছেন: তা আপ্নের ইসলামপছন্দ দল বিএনপি আর জামায়াত আমাদের দেশটারে কি জান্নাত বানাইছে, একটু খুইলা কন দেখি?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: আমি বলি নাই Amar ইসলামপছন্দ

১৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: "বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে সারাদেশে শুরু হয় হত্যা, লুটপাট, সম্পত্তি জবরদখল, সম্ভমহানী, সন্ত্রাসের ভয়াল রাজত্ব।"

ভিত্তিহীন ভুয়া তথ্যে দিয়ে বিভ্রান্ত করার জন্য মাইনাস।

সমাজতন্ত্রমানে নাস্তিকতা নয়। ইয়েমেনে সমাজতন্ত্র আছে, ইয়েমনবাসী নাস্তিক হয়ে যায়নি তারা মুসলিম। চায়নারা ধর্মহীন নয়, কিউবার জনগন নাস্তিক না।

সমাজতন্ত্র সাম্যবাদের কথা বলে। রাষ্ট্রের প্রতি সব ধর্মের সমান অধিকার আছে। ধর্ম পবিত্র বিষয় ব্যাক্তি জীবনের জন্য সংরক্ষীত এবং সামাজিক ক্ষেত্রে ততটুকুই ব্যবহার্য যতটুকু রাষ্ট্র অনুমতি দেয়।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: ওওওওওওওওওও

১৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪
রাজর্ষী বলেছেন: বিপ্লবী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির লগে মেননের সম্পর্কি কি? আমি তো জানতাম যে বিএনপি জামাতের আরাধ্য পুরুষ সিরাজ সিকদার (যাকে মেরে শেখ মুজিব আস্ফালন করেছিলো বলে বিএনপি জামাত কানতে কানতে চোখে ঘাও বানায়া ফাইতাসে) আর মান্নান ভুইয়া মার্কা মাওবাদীরা এর সাথে যুক্তছিলো।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: বিএনপি জামাতের আরাধ্য পুরুষ সিরাজ সিকদার কেমতে => ১৯৭৫ সালের আগে বিএনপি ছিল নাকি?

১৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭
সাদাচোখ বলেছেন: কাকে ভোট দিব ভাই?
মহা আস্তিকদের দাঁড়িপাল্লায়?

গুড আইডিয়া!!!!

আনন্দের সহিত মাইনাস দিলাম।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: ঐ আসনে দাঁড়ি পাল্লা আছে নাকি?

১৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮
রাফা বলেছেন: সারা জিবন দেশ রসাতলে যাওয়ার জন্য আঃ লীগের চৌদ্দগোষ্ঠি উদ্ধার করলেন। আর এখন গণেশ উল্টাতে চাচ্ছেন কেনো ?মেননকে হারিয়ে কোন মহামানবকে জেতাতে চান ?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৭

লেখক বলেছেন: নট মেনন, এনি বডি এলস

১৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
নজরুল কবীর বলেছেন: ভাই মেনন খারাপ , বুঝলাম।

কিন্তু ১৯৬৯ এ ১১ দফা দিয়েছিলো কে ?

আপনার নেতা গোলাম আযম গং রা তো সে সময় সামিরক সরকারের
সংগে বেশ মহব্বত করে দেশটার....... মেরেছিলো।

গত ১৭ বছরের মধ্যে ১০ বছর বেশ ভালই ....ছিড়েছেন দেশের জন্য...

রেডি থাকেন ... ৩০ ডিসেম্বর পোষইয়া দিমুনে....

মাফ কইরেন, ভাষার জন্য...

যেমন কুকুর তেমন মুগুর.....
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: হা হা হা

১৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
ইমন জুবায়ের বলেছেন: সমাজতন্ত্রের সঙ্গে নাস্তিকতার কোনও সম্পর্ক নাই। যে কারণে বাংলাদেশে ধর্মকর্ম -সমাজতন্ত্র নামে একটা কথা আছে। আর, স্বাধীনতা উত্তর বাংলাদেশের সমস্যা ধর্মীয় ছিল না-ছিল অর্থনৈতিক। কাজেই মেনন সাহেব মোল্লা ওমরের মতন অযাথা ধর্মীয় আন্দোলন করেন নি।
আর একটা কথা। সমাজতান্ত্রিক সমাজের উন্নত শিক্ষা ব্যবস্থার ফলে ধর্মীয় চেতনা একেবারে মুছে না গেলেও জঙ্গিবাদের উত্থানের সম্ভাবনা থাকে কম।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: সমাজতন্ত্রের সঙ্গে নাস্তিকতার কোনও সম্পর্ক নাই।

হাসালেন...

২০. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮
স্বজন বলেছেন: হে হে হে

রাজাকারের পক্ষে জুতা মার্কায় ভট দিন।
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: রাজাকর নিপাত যাক।

২১. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮
দ্বিতীয়নাম বলেছেন: লগইন ছাড়া মাইনাস দিতে চাই
২২. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৩
পারভেজ বলেছেন: বুঝলাম!!
বিকল্প কি?
'৭১ এর ধর্ষনকারী রাজাকার?
চোর ও মিথ্যুক তথাকথিত দেশনেত্রী ?
সন্ত্রাসী ও চাঁদাবাজদের লালনকারী নেত্রীকে ও তার স্বৈরাচার দোসরকে সমর্থন করিনা ঠিকই; কিন্তু এই আসনে মেননই এখন সবচেয়ে যোগ্য; কারো দ্বিমত থাকলে দয়া করে 'না' ভোট দিন'।
রাজাকার, আলবদর আর ধর্মব্যবসায়ীদের দালালি আর কতো?
২৩. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০৯
মেহরাব শাহরিয়ার বলেছেন: পারভেজ বলেছেন: বুঝলাম!!
বিকল্প কি?
'৭১ এর ধর্ষনকারী রাজাকার?
চোর ও মিথ্যুক তথাকথিত দেশনেত্রী ?
সন্ত্রাসী ও চাঁদাবাজদের লালনকারী নেত্রীকে ও তার স্বৈরাচার দোসরকে সমর্থন করিনা ঠিকই; কিন্তু এই আসনে মেননই এখন সবচেয়ে যোগ্য; কারো দ্বিমত থাকলে দয়া করে 'না' ভোট দিন'।
রাজাকার, আলবদর আর ধর্মব্যবসায়ীদের দালালি আর কতো?
...........................................................................
পারভেজ ভাইয়ের কথাগুলোই আমার কথা । মেনন হারলে কি এমন দেশ উদ্ধার হবে ?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: তাহলে আর কি বলব?

২৪. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৮
কৌশিক বলেছেন: বরিশাইল্লাগো বিরুদ্ধে কিছু কইলেই মাইনাচ..
২৫. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:০৭
Shottobadi সত্যবাদী বলেছেন: ওই মেনন তো এক নম্বর ছাগল। ওকে আওয়ামীলীগ মনোনয়ন দিয়ে নিজেদের ছাগলামুর পূনরাবৃত্তি করল।
২৬. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪২
অভ্র বলেছেন: menonre chini bohu age theke .. last election e 700 or 1900 vote peyesilo !!
২৭. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৮
জয়িতা বলেছেন: কার ভোট চাইতেছেন?জামাতের?
২৮. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:১৯
মিশু মিলন বলেছেন: যারা নাস্তিক তারা অনেক জেনে, বুঝে, পড়ে, নিজের সাথে অনেক যুদ্ধ করে নাস্তিক হয়। শুনে ধর্মভীরু হয় না, ধর্মান্ধ হয় না। ধর্মকে বর্ম বানিয়ে নিজের স্বার্থসিদ্ধি করে না। মানুষকে গুহাবাসী বানানোর জন্য ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বোমাবাজি করে না। তারা বোমাবাজি করলেও মানুষকে মুক্ত করার জন্যই করে। সুতরাং নাস্তকতা নিয়ে আপনার মনোভাব হীন। দেখলাম তো আপনার আস্তিকেরা হাজার হাজার কোটি টাকা কিভাবে গায়েব করে। নাসিরুদ্দীন পিন্টু, বাবর, ডিপজলের কপালে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে। তাদের কর্মকান্ড সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত।

প্রয়াত অধ্যাপক আহম্মদ শরীফ, সৈয়দ আবুল মকসুদ, বদরুদ্দীন ওমর, সরদার ফজলুল করিম সব বাম ঘরানার লোক। এদের কর্মকান্ড সম্পর্কে একটু খোঁজ নিয়ে দেখবেন।

আর যদি পাকি জামাতিরা আপনার ব্রেইন আগেই ওয়শ করে থাকে, তাহলে আর কি বলবো!!!!
২৯. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৪
আরিয়ানমাসুদ বলেছেন: "এই মেননই বাম নেতাদের সাথে নিয়ে ১৯৯২ সালের ২১ মার্চ
জুতা পায়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রবেশ করে এবং খতিবকে হুমকি দেয়।"--- প্রশ্নটা হলো "১৯৯২ তে ক্ষমতায় কারা ছিল?? মেনন এর তখন শাস্তি হল না কেন? তাহলে মদদ দিল কারা তারে?"

"কিন্তু এদেশের দেশপ্রেমিক, সচেতন মানুষ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত, আধুনিক বিশ্বে অচল, নাস্তিক্যবাদী সমাজতন্ত্রকে পবিত্র জাতীয় সংসদে দেখতে চায় না।"-- এক মত পোষন করছি। প্রশ্নটা হলো "আমরা নিশ্চয় রাজাকারদের জাতীয় সংসদে দেখতে চাই না... না কি? তাহলে বি এন পি আর জামাতের রাজাকাররা জাতীয় সংসদে আসে কেমনে?"

কিছু একটা বলার আগে ভেবে বুঝে বুলুন...
৩০. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২
সাইবেরিয়ান কোকিল বলেছেন: নাস্তিক হইলে সম্যা কি ?
৩১. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৪
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
কথার খাতিরে মানলাম মেনন খারাপ। কিন্তু আপনের পোষ্টে মেননের কোনো রিয়েল অপকর্মের বিবরন নাই কেন?

কমিটি আপনার টাকা আটকে দেবে বলে হয়। এত এত টাকা নেন, আর ঠিক মত একটা ব্লগিংও কর্তে পারেন না!!!
৩২. ২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১০
সফেদ ফরাজী...... বলেছেন: ভাই কি, কোনো পার্টির ক্যানভাস করতে ব্লগে নামছেন নাকি?

রাজনীতির মাঝে ধর্মকে টেনে না আনলে হয় না? আর কতদিন এইসব করবেন আপনারা?

বিশ্ব যখন মঙ্গলে যাওয়ার চিন্তায় ব্যস্ত, আর্ আপনারা মানুষকে ধর্মের দোহাই দিয়া ভোট দেওয়া না দেওয়ার অকর্ম নিয়ে ব্যস্ত!

ধিক্ আপনাদের সেইসব গুরুদের, যারা আপনাদের মতো মানুষগুলোর ব্রেইনওয়াশ কইরা গণ্ডিবদ্ধ কইরা রাখছে, পৃথিবীর আলো থেকে অন্ধ কইরা রাখছে, তাদেরকে।
৩৩. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫২
পাভেল করচাগিন বলেছেন: মেনন কবে নকশাল,সর্বহারা পার্টি, পুর্ববাংলা কমিউনিস্ট পার্টি কিংবা জাসদের গুরু ছিল? তাদের রাজনীতি তো এক না।

খুব সাধারন ভাবে মন্তব্যটা করলেন। মেননের কত লেখা পড়লাম কোথাওতো নাস্তিক্যবাদের কিছু পেলাম না।

ধর্মের দোহাই দিয়ে ভোট করা রুচি সম্পন্ন কাজ না। এইভাবে আপনার তৌহিদী জনতাকে মাঠে নামাতে পারবেন না। এইটা বাতিল ফর্মূলা।
৩৪. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২২
মিছে মন্ডল বলেছেন: @কৌশিক বলেছেন: বরিশাইল্লাগো বিরুদ্ধে কিছু কইলেই মাইনাচ..

আমি মুজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে কইতে চাই।


৩৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:২৪
নরাধম বলেছেন: "এই মেননই বাম নেতাদের সাথে নিয়ে ১৯৯২ সালের ২১ মার্চ
জুতা পায়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রবেশ করে এবং খতিবকে হুমকি দেয়। "




এটার সূত্র কোথায়? সোর্স বলেন।

 

মোট সময় লেগেছে ০.৯১৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পাকি রাজাকরের বাচ্চারা সাবধান। ছাগলামি করলে ব্যান।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই