somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধানমন্ডিতে প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের গোপন বৈঠক! মহাজোটের পক্ষে ফল পাল্টানোর বিভিন্ন কারসাজি

২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনে মহাজোটকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সাবেক পদস্থ পুলিশ ও বেসামরিক প্রশাসন কর্মকর্তাদের এক গোপন বৈঠক গত বৃহস্পতিবার রাতে ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়। এ বৈঠকে দেশের বিভিন্ন স্থানে ৩৫টি সংসদীয় আসনকে লক্ষ্য ঠিক করে এসব আসনে ফল পাল্টে দিয়ে মহাজোটের পক্ষে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়। ধানমন্ডির ৩-এ নাম্বার রোডের একটি বাড়িতে অনুষ্ঠিত এ গোপন বৈঠকে পুলিশের এবং বেসামরিক প্রশাসনের কয়েক ডজন অবসরপ্রাপ্ত পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপস্হিতিদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন,
১) আহমদুল হক চৌধুরী (পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক)
২) আবদুর রহিম (পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিচালক)
৩) নজরুল ইসলাম (পুলিশের সাবেক ডিআইজি)
৪) মতিউর রহমান (পুলিশের সাবেক ডিআইজি)
৫) মোস্তফা কামাল (পুলিশের সাবেক ডিআইজি)
৬) শফিকউল্লাহ (পুলিশের সাবেক ডিআইজি)
৭) আবদুল খালেক (এসপি)
৮) আসাদুজ্জামানসহ (সাবেক যুগ্ম সচিব)

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, কম ভোটের ব্যবধানে চার দলের প্রার্থীর জেতার সম্ভাবনা রয়েছে এমন ৩৫টি আসনে নির্বাচনকে মহাজোটের পক্ষে প্রভাবিত করতে হবে। এ লক্ষ্যে বেশ কয়েকজন চাকরিরত পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তার সাথে যোগাযোগ করার কথা বলা হয়। যাদের সাথে যোগাযোগ করার কথা বলা হয় তাদের মধ্যে রয়েছেন, খুলনার ডিআইজি, নাটোরের এসপি, ঝালকাঠির এসপি, নীলফামারীর এসপি এবং শেরপুরের এসপি।

সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিকল্পিত জেলাগুলোতে একটি করে টিম পুলিশ ও বেসামরিক প্রশাসনের সাথে যোগাযোগ করে নির্বাচনকে মহাজোটের পক্ষে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। এর অংশ হিসেবে গতকাল অবসরপ্রাপ্ত ডিআইজি মোস্তফা কামাল ও এসপি আবদুল খালেকের নেতৃত্বে একটি টিম সিলেট ও মৌলভীবাজার রওনা হয়েছে।

জানা গেছে, সভায় এই মর্মে সিদ্ধান্ত নেয়া হয় যে, প্রশাসনকে প্রভাবিত করে চার দলের প্রার্থীর ভোট যেসব এলাকায় বেশি রয়েছে সেসব এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে ভোট গ্রহণের হার কমিয়ে দিতে হবে। এর বিপরীতে মহাজোট প্রভাবিত এলাকায় ভোট গ্রহণের হার দ্রুততর করতে হবে। একই সাথে চারদলীয় প্রার্থীর পক্ষের গুরুত্বপূর্ণ নেতা ও কর্মীদের বিভিন্ন মামলায় জড়িত বলে অথবা জড়িত করে গ্রেফতার ও হয়রানি করতে হবে যাতে তারা নির্বাচনের দিন এবং এর আগে চার দল প্রার্থীর পক্ষে কোনো কাজ করতে না পারে। সে সাথে চার দল কর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সভার আলোচনায় নির্বাচন কমিশনে কর্মরত যুগ্ম সচিব ও উপসচিব পর্যায়ে কয়েকজন কর্মকর্তা কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার ডিসি ও এসপি মহাজোটের পক্ষে কাজ করবে বলে উল্লেখ করা হয়। এতে কোনো কোনো আসনে ভোট গণনার ক্ষেত্রে স্থানীয় প্রিসাইডিং অফিসার, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক প্রশাসনের সহায়তায় মহাজোটের পক্ষে প্রভাবিত করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়।

জানা গেছে, আজকালের মধ্যেই অবসরপ্রাপ্ত পুলিশ ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের টিম টার্গেটকৃত জেলাগুলোয় পৌঁছে যাবে। তাদের আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলার জন্যও বলা হয়েছে। (সূত্র: আজকের দৈনিক)
২৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×