অতি সৌন্দর্য নারীদের চাকরির পথে অন্তরায়
জার্নাল অব সোশ্যাল সাইকোলজি'তে প্রকাশিত হলো সৌন্দর্য নিয়ে নেতিবাচক এই ফলাফল৷ এতে দেখা গেছে, বিশেষ করে পুরুষসুলভ কাজের চাকরিগুলোর জন্য অত্যন্ত সুন্দরী মেয়েদের প্রথম ক্ষেত্রেই সরিয়ে রাখা হচ্ছে৷ তবে নারীসুলভ কাজের যেসব চাকরি সেগুলোতে আবার অতিরিক্ত সুবিধা পেয়ে যাচ্ছেন অতি সুন্দরীরা৷ অন্যদিকে, চাকরি পাওয়ার ক্ষেত্রে পুরুষদের জন্য সৌন্দর্য কোন বাধা হয়ে দাঁড়াচ্ছে না৷ গবেষকরা বলছেন, চাকরিটি পুরুষ কিংবা নারী যার জন্যই উপযোগী হোক না কেন, বেশি সুন্দর পুরুষ সবসময়ই অতিরিক্ত সুবিধা পাচ্ছেন সেটি পাওয়ার জন্য৷
গবেষকদলের নেতৃত্বে ছিলেন কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ডেনভার বিজনেস স্কুলের অধ্যাপক স্টেফানি জনসন৷ গবেষকরা ৫৫ জন পুরুষ এবং ৫৫ জন নারীর ছবি পাশাপাশি রাখেন৷ এরপর নিয়োগদাতাদের ছবি দেখে নির্দিষ্ট পদের জন্য প্রার্থী পছন্দ করতে বলেন৷ দেখা গেছে, নিরাপত্তা প্রধান, হার্ডওয়ার বিক্রেতা, কারা প্রহরী, ভারি ট্রাক চালক কিংবা নির্মাণ কাজের তত্ত্বাবধায়ক পদগুলোর জন্য খুব সুন্দরী মেয়েদের একদমই পছন্দ করা হচ্ছে না৷ যদিও এসব কাজের জন্য চেহারা-সুরত কোন মুখ্য বিষয় নয়৷ এমনকি গাড়ি বিক্রেতার মতো পদের জন্য যেখানে সৌন্দর্য বেশ গুরুত্বপূর্ণ সেটির জন্যও অতি সুন্দরী মেয়েকে বাদ দেওয়া হচ্ছে৷ বরং এই অতি সুন্দরী মেয়েদেরকে বেছে নেওয়া হচ্ছে অভ্যর্থনার কাজে কিংবা সচিব পদের জন্য৷
অপর গবেষণায়, শুধু ছবি নয় বরং হাজির করা হলো জীবন-বৃত্তান্তও৷ সেক্ষেত্রেও ঘটল একই ঘটনা৷ অতিসুন্দরী প্রার্থীদের বাদ দেওয়া হলো উল্লিখিত পদের জন্য মনোনয়ন থেকে৷ তবে সুন্দরীদের পুরোপুরি হতাশ করছেন না গবেষকদলের নেতা জনসন৷ তিনি বলেন, কিছু চাকরি না পেলেও অতি সুন্দরীরা যদি কোন চাকরি পান, সেক্ষেত্রে পদোন্নতি কিংবা ভাতাবৃদ্ধির জন্য মনোনয়ন পান খুবই দ্রুত৷ এছাড়া জনপ্রতিনিধি হওয়ার জন্য ভোটের ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এবং নিজেদের পক্ষে বিচার পাওয়ার ক্ষেত্রেও অতি সুন্দরীদের জন্য রয়েছে অনেক বেশি সুযোগ, বলেন জনসন৷
সুত্র: Click This Link
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।