আমার প্রিয় পোস্ট

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

এক অভাগা ফ্রেঞ্চ রাজাকার:

০১ লা এপ্রিল, ২০০৬ রাত ১২:৪৯

শেয়ারঃ
0 0 0

মার্চ মাস শেষ। তাই, বলে বাংলাদেশের স্বাধীনতার চেতনা নিয়ে লেখায় কোন সমাপ্তি আসতে পারে না। আশা করি, সুপ্রিয় ব্ল্লগার অমি আর দীক্ষক তাদের রাজকারবিরোধী ও মুক্তিযুদ্ধভিওিক লেখা চালিয়ে যাবেন। আজকে এক ফরাসী রাজাকার ও তার চূড়ান্ত পরিণতি নিয়ে লিখব। রাজাকার শব্দটি ঘৃণ্য অপরাধের সহযোগী হিসেবে ব্যবহার করা হয়। যেমনটা বাংলাদেশে রাজাকার হচ্ছে যারা 1971 সালে পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী হিসেবে নৃশংসভাবে নিরপরাধ মানুষ হত্যা ও নির্যাতনের সাথ জড়িত ছিল। আমাদের দেশে রাজাকারের সংজ্ঞা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। 71'এর রাজাকার ও দালালদের সন্তানদেরকে রাজাকার বলা যায় কি-না? পরবতর্ীতে এবিষয়ে আমি লিখব।

এই ফরাসী রাজাকারের শেষ নিয়তি নির্ধারিত হয় প্যারিস শহরে। আইন তার পিছু ছাড়েনি। খুব ধীরে ধীরে তাকে অনুসরণ করছিল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার শেষ পরিণতি দেখার জন্য। ভদ্রলোকের নাম রেনে বুসকেট। 1993 সালের জুন মাসের 9 তারিখে এক ঘাতক 89 বছর বয়সী বৃদ্ধ এই ফরাসী রাজাকারকে হত্যা করে প্রায় 50 বছর আগের তার নৃশংস কুকীর্তির জন্য। প্যারিসের পুলিশের প্রধান হিসেবে রেনে ফরাসী ইহুদীদেরকে নাজী ক্যাম্পে পাঠানোর কাজে লিপ্ত ছিল। ফরাসী দেশে উচ্চ পদস্থ কর্তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপকর্মের জন্য ধীরগতির তদন্ত ও বিচার কার্যক্রমে হতাশ হয়ে তার ঘাতক তাকে নির্মমভাবে হত্যা করে।

ভদ্রলোক ব্যবসা-বাণিজ্য করে বহাল তবিয়তে ছিলেন। তার দুরাবস্থা শুরু হয় 1970এর দিকে যখন একদল গবেষক তথ্য-উপাও বের করা শুরু করেন যে, রেনে অসহায় ইহুদীদের নিধনে জড়িত ছিলেন। ফরাসী সরকার বাধ্য হলো স্বীকার করতে যে, মানবতার বিরুদ্ধে অপকর্মে কোন আইনগত সীমাবদ্ধতা নেই, শুরু হলো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা। মুখোশ পড়ে আর পরিচিতি গোপন করে তিন দশক পেড়িয়ে বেচারী রেনে আইনের মুখোমুখি হতে শুরু করলেন। সবাই তার বিচারের ব্যাপারে খুব একটা সদিচ্ছা ও সততা প্রকাশ করতে পারেনি। এমনকি ফরাসী রাস্ট্রপতি মিতেঁরাও দোটানার মধ্যে ছিলেন। তিনিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই রাজাকারের বিচার দিয়ে দেশকে বিভক্ত করতে চাচ্ছিলেন না। প্রশ্নটা খুবই সংগত যে, কবরে এক পা দেয়া এরকম একজন বৃদ্ধ লোককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার কি তাৎপর্য থাকতে পারে? উওরটা বেশ স্পস্ট। কারণ স্মৃতিবিলোপ বা অ্যাম্নেসিয়া সমস্টিগত ও ব্যক্তিগত রোগ হিসেবে তার অতীতের বেদনার সাথে একটা সামঞ্জস্য বা মীমাংসা আনতে পারে না, তখন তা নতুন নতুন বিপদ-আশংকার জন্ম দেয়, জন্ম দেয় একধরণের সামাজিক বিকলাঙ্গতার।

সাংবাদিক ডেনিয়েল সিঙ্গার এই প্রতিবেদনে যেমনটা লেখেন: .."..But why bother at all to bring to justice a few guilty men who are on the brink of the grave? The obvious answer--because amnesia is a collective as well as an individual disease and a society that cannot come to terms with its past is handicapped in facing renewed dangers--is more relevant than ever at a time when racism once more raises its ugly head throughout Europe.

 

প্রকাশ করা হয়েছে: সমাজ সংসার  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা এপ্রিল, ২০০৬ ভোর ৬:০৪
অতিথি বলেছেন: বেড়ালের গলায় ঘন্টি পরাবে কে?
২. ০১ লা এপ্রিল, ২০০৬ ভোর ৬:০৪
অতিথি বলেছেন: বলেনকি? বাংলাদেশে রাজাকারদের ক্ষমা করে দেওয়া হয়েছে, তারা এখন বহাল তবিয়তে পতাকা উড়িয়ে বেড়ায়, আপনি বলছেন বিচার করবেন? কেবল ক্ষমতায় থাকার জন্য পদলেহনের প্রতিযোগিতা চলছে, এখন বরং রাজাকারের পোশাক পড়ে মুক্তিযোদ্ধারা হাটে...
৩. ০১ লা এপ্রিল, ২০০৬ ভোর ৬:০৪
নতুন বলেছেন: আমরা এখনো শুরু করতে পারি রাজাকার দের বিচার!!!
৪. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৪
অতিথি বলেছেন: রাসেল ভাই,
অন্তত: আমাকে রগ কাটার কাস্টমার বানাবেন না? আমরা ভাই চামড়া বাচিয়ে চলা মধ্যবিও শ্রেণীর মানুষ। শেষে কাঠগড়ায় আমাদেরই উঠতে হবে...
৫. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৪
অতিথি বলেছেন: হাসিমুখ,
বড্ডো ভয়ে আছি? স্বপ্রের বাংলাদেশে এই ফালতু ইসু্য মাথা খারাপ করে দিয়েছে আমাদের মতো কিছু বেকারের। মাএ কয়েক লাখ লোক মারা গেছে এই দেশে তা নিয়ে সবার মায়া কান্না!! মরার এই দেশে আল্লাহর মাল আল্লাহ নিছে রাজাকারের হাত দিয়ে তা নিয়ে দেখেন কি আক্ষেপ এখানে?
৬. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৪
অতিথি বলেছেন: আরে সুমন, কি বলেন। আমি তো ফরাসী ভাইদের পরিণতির কথা বলছিলাম, আপনি আর হাসিমুখ কি কথার মধ্যে কি এনে ক্যাচাল লাগাচ্ছেন। ভাইরে শান্তি চাই, ওম শান্তি। এখন আত্মসমালোচনার সময় এসেছে, জায়নামাযে বসে বলেন, কবরে বাত্তি নাই...
৭. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৪
অতিথি বলেছেন: আড্ডাবাজ,
আমরা কি পারি না এসব তক্ক ফেলে , গ্রামীন সাহেবের স্বপ্নদোষের মত জঘন্য সুন্দর একটি দেশ ''উপহার'' দিতে?
৮. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৪
অতিথি বলেছেন: আড্ডা বিষয়টা স্মৃতিভ্রষ্টতা নয় ভ্রষ্ট মানসিকতা। বাংলাদেশের প্রেক্ষিতে যদি রাজাকারের বিচারের ব্যাবস্থা করতে হয় তবে সহজেই করা যায়, সাধারন ক্ষমা এবং ক্ষমাপ্রর্থনা সব নয়, সবাইকেই কাঠগড়ায় তুলতে হবে।
৯. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৪
অতিথি বলেছেন: ভাই নতুন ব্লগ পোস্ট করতে পারছি না। একটু পদ্ধতিটা কেউ বলে দেবেন?
১০. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৪
অতিথি বলেছেন: রগ কেটে দেয়া হবে একদম...ঘন্টা তো পরে...
১১. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ৭:০৪
:) বলেছেন: কী analogy দিলেন আড্ডা? কোথাকার কোন ফ্রান্সে এইসব হয়ছে বলে কি আমরা আমাদের মন্ত্রি/এম পিদের নাজেহাল করব ? 35 বছর পর এসব ফালতু ইসু্য তুলে জাতিকে আর বিভক্ত করবেন না, আসুন সবাই মিলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ি।
১২. ০১ লা এপ্রিল, ২০০৬ সকাল ৮:০৪
অতিথি বলেছেন: মার্শাল পেঁতাকে দীর্ঘ ত্রিশ বছর পর খুঁজে বের করা হয়, বিচার চলাকালীন জেলের ভেতর তার মৃতু্য হয়, সেও ফ্রেঞ্চ রাজাকার। অতএব বিচার করতে, জনসম্মুখে দাঁড় করাতে বাঁধা কোথায়?
নাগরিক আদালতে গোলাম আজমের ফাঁসির আদেশ কিন্তু এখনও বহাল আছে, তাই যে কোনও মুহূর্তে আবার তাদের এনে দাঁড় করানো যায়, প্রয়োজন এখন সদিচ্ছার। রাজনীতিকরা তাদের কোলে টানুক, আপত্তি নাই, কিন্তু জনগণ হচ্ছে রাজনীতিকদের বাবা, এই সত্য যদি জনগণই প্রতিষ্ঠা করে তাহা হইলে গোলাম-নিজামীরা নিস্তার পাবে না পাবে না পাবে
বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাঁদা
কিন্তু শান্তি পাবে না পাবে না পাবে না

 

মোট সময় লেগেছে ০.৬৭৫৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ