বাবা
আদিত্য অনীক
তোমার মনে আছে বাবা?
তুমি লুংগী উল্টাভাজে কোমরে গেড়ো দিয়ে
আগে আগে হাটতে, আমি পিছনে পিছনে।
শীষ দিয়ে পথ চলতে চলতে হঠাৎ
গেয়ে উঠতে--
খাইও না খাইও না ও বনের বাঘ
খাইও না আমারে।
আমার বুকটা ধরফর করে উঠতো।
কারো বাবাকে তো বাঘে খেতে চায় না
তবে আমার বাবাকে চায় কেন?
বাঘ যদি সত্যি আসে তবে তোমাকে
এই ছোট্ট হাতে কেমন করে বাচাবো?
ভয়ে ঝিম ধরে তোমার কোমর খামচে
ধরতাম। মনে মনে শুধু বলতাম
আমার বাবাকে যেন বাঘে না খায়।
সময়ের বাঘ সেদিন তোমাকে
সত্যি খেয়ে গেল।
আমার হাত এখন অনেক বড়
তবু কিছুই করতে পারিনি তোমার জন্য।
বাবা, তুমি তো জানো আমিও তোমার মতো
বাবা হয়েছি।
আর অপোয় আছি-
বাঘ এলেই তোমার কাছে চলে আসব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



