somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গৃহবধু রুজিনা বেগম কে অপহরনের পর জোর করে সিঁদুর পরিয়ে দেয় বাদল দেবনাথ।

১৯ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হবিগঞ্জ সদর উপজেলার সুতাং-বাছিরগঞ্জ বাজার ব্রীজ সংলগ্ন মার্কেটের আন্ডারগ্রাউন্ড থেকে উদ্ধারকৃত গৃহবধূ রুজিনা আক্তার ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি প্রদান করেছে। গতকাল শনিবার রুজিনাকে আদালতে হাজির করা হলে সে অপহরণের কাহিনী বর্ণনা করে। রুজিনা জানায়, সে তার শিশুপুত্রের জন্য নাসিরনগর বাজারের ফার্মেসী থেকে ঔষধ কিনতে এসেছিল। সেখানে একই গ্রামের পার্শ্ববর্তী বাড়ির সুবোধ দেবনাথের পুত্র বাদল দেবনাথসহ ৫ যুবক তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে একটি সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। অপহরণকারীরা রুজিনাকে সুতাং-বাছিরগঞ্জ বাজারের একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসে। সেখানে তাকে জোর করে সাখা-সিঁদুর পরিয়ে দেয় বাদল দেবনাথ। এরপর ৬ মাস আটক রেখে তাকে প্রতিরাতে ধর্ষণ করা হয়। গত ৮ জুলাই রুজিনা অসুস' হয়ে পড়লে বাদল তাকে মাধবপুরে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে ফার্মেসী থেকে বাদল ঔষধ কিনতে গেলে রুজিনা একটি সিএনজি নিয়ে বাড়িতে চলে যায়। নাসিরনগর উপজেলার চিতনা গ্রামের প্রবাসী মোঃ আরজ মিয়ার সুন্দরী কন্যা রুজিনাকে বিয়ে দেয়া হয় একই গ্রামের আলাউদ্দিনের পুত্র সৌদি প্রবাসী মিজানের সাথে। বিয়ের ৭ মাসের মাথায় মিজান চলে যায় সৌদি আরবে। এরই মাঝে রুজিনা একটি পুত্রসন-ান জন্ম দেয়। গত ৬ মাস আগে রুজিনা ছেলের ঔষধ কিনতে নাসিরনগরে আসলে বাদল দেবনাথসহ ৫ যুবক তাকে অপহরণ করে। গত শুক্রবার দুপুর ১২টায় নাসিরনগর থানা পুলিশ বাদলকে গ্রেফতার করে। গতকাল রুজিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে জবানবন্দি প্রদান করে। এর আগে রুজিনার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়। আদালতে জবানবন্দি শেষে রুজিনাকে তার মায়ের জিম্মায় দেয়া হয়। এ ব্যাপারে রুজিনার মা মিছির বেগম বাদি হয়ে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। এদিকে পুলিশের কাছে অপহরণের স্বীকারোক্তি দিয়ে বাদল দেবনাথ জানায়, সে রুজিনার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন বিক্রি করে খাট, বিছানাপত্রসহ আসবাবপত্র ক্রয় করেছিল। এ ঘটনায় মাধবপুর ও নাসিরনগর উপজেলাসহ সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×