আমার প্রিয় পোস্ট

ক্লান্তি আমায় ক্ষমা করো ! ইন্সমনিয়া আমায় দয়া করো।

এ্যাকশন মুভি বিষয়:সেরা দশ(মিডিয়াফায়ার লিংকসহ)। এগুলি না দেখলেন তো আর কি দেখলেন

২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৩৯

শেয়ারঃ
0 3 1

হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে বিল্ডিঙের উপর এসে পড়ল তারপরই বুমমম B:-) । এই হচ্ছে এ্যাকশন ছবি :-B । ছেলে-মেয়ে,বুড়ো-বুড়ি সবার বুকে যা কাঁপন ধরিয়ে দেয়। আমাদের সবার মাঝেই আসলে এরকম চিন্তা থাকে ছবি দেখবার সময় যে ভিলেনটাকে পাইলে হাতের সুখ মিটিয়ে নিতাম। কিন্তু বাস্তবে কি করি :( । বাসার কাজের ছেলে কিংবা মেয়েটার ওপর কথায় কথায় গায়ে হাত তুলি। অনেকে নিজের স্ত্রীর ওপরও.....। ২-৩ দিন না খেয়ে থেকে বাধ্য হয়ে বিপথে যেতে চাওয়া মানুষটিকে ৫০-৬০ জন মিলে খুন করি। পরেরদিন কাগজে খবর আসে-''ছিনতাইকারী সন্দেহে ব্যক্তি খুন!'' আমাদের কাছে এটাই এ্যাকশন /:)

ছবিগুলি অনেকেই দেখে থাকবেন:)। ডাউনলোড লিংক প্রায় সবই মিডিয়াফায়ারের ব্লুরে রিপ লিংক। ইনজয়। :-B


The Bourne Trilogy:

এ্যাকশন মুভির মা-বাপB-)। খুব কম অভিনেতাই পারেন একটি চরিত্রকে নিজের করে নিতে। রবার্ট ডি নিরো,আল পাচিনো,মোশশাররফ করিমের মাঝে এই ক্ষমতাটা দেখেছি। কিন্তু ম্যাট ডেমন সবার উর্ধ্বে। মরক্কান এজেন্টের থেকে নিকিকে বাঁচাবার জন্য ম্যাটের মরক্কোর ছাদে ছাদে দৌড়ানো আর তারপর এজেন্টের সঙ্গে সংঘর্ষ আমার জীবনে দেখা সেরা এ্যাকশন দৃশ্য।Bourne identity-তে আবার আমার আরেক প্রিয়
এ্যাকশন হিরো ক্লিভ ওয়েনও আছে:)

Download:

The Bourne Identity:

Link-1
http://www.mediafire.com/?minan3pzosp
Link-3
Link-4
Link-5

The Bourne Supremacy(400 MB):

Link-1
Link-2
Link-3
Link-4
Link-5

The Bourne Ultimatum(Mediafire 400 MB):

Link-1
Link-2
Link-3
Link-4
Link-5

Die Hard quadrology:

জন ম্যাকেইন রূপী ব্রুস উইলিস । যার উপর উদ্ভট সব বিপদ এসে ঘাড়ে চাপে। এ্যাকশন দৃশ্যগুলো সে সময়কার তুলনায় অবিশ্বাস্য। বিশেষ করে Die Hard 4-এ ফাইটার প্লেনের সাথে তার যুদ্ধ। অবিশ্বাস্য লাগলেও অসম্ভব লাগে না।

Download:

Die Hard-1(Mediafire 400 MB)

Die Hard-2(Mediafire 400 MB)

Die Hard-3(Mediafire 400 MB):

Die Hard-4(Mediafire 400 MB)

Lehal Weapon:

শ্বাসরুদ্ধকর এ্যাকশন আর দম ফাটানো হাসি। এই হচ্ছে লেথাল উইপন। মেল গিবসন সম্ভবত তার জীবনের সেরাটা দিয়েছেন। দুই পুলিস অফিসারের কাহিনী। একজন স্বেচ্ছায় বিপদে পড়তে চায় আরেকজন যথাসম্ভব বিপদ এড়িয়ে চলতে চায়। Lethal weapon-4 এ বাড়তি হিসেবে আছে জেট লির শীতল অভিনয়।

Download(mediafire 500 MB):
Link-1
Link-2
Link-3

SAVING PRIVATE RYAN:

এইখানেও ম্যাট ডেমন! আরো আছেন টম হ্যাঙ্কস আর ভিন ডিজেল। স্পিলবার্গের আরেক অসাধারণ সৃষ্টি।

click me to download

The Dark Knight:

শ্বাসরুদ্ধকর মুভি বুঝি একেই বলে।ক্রিশ্চিয়ান বেল আর নোলান এক হলে এমনই হয়?প্রয়াত হিথ লেজারের জোকার চরিত্রে অভিনয় এক কথায় ভয়ংকর। ব্যাটম্যানকে এখন মুখোমুখি হতে হবে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেন্জের। এক সাইকোপ্যাথ যে শুধুই ধ্বংস করতে চায়।

Download(mediafire 600 MB):
Link-1
Link-2
Link-3
Link-4

Live and Let Die:

আমার দেখা সেরা জেমস বন্ড মুভি বললেও ভুল বলা হবে না। আমার কাছে রজার মুর আর ড্যানিয়েল ক্রেগই পারফেক্ট বন্ড। এবার বন্ড জড়িয়ে পড়ে এক মাফিয়া ডনের সাথে।যে জ্যোতিষ শাস্ত্রে গভীরভাবে বিশ্বাসী।

Downlaod(mediafire 500 MB):
Link-1
Link-2
Link-3
Link-4
Link-5
পাসওয়ার্ড:flickjunction

Memento:

সেই ছবি যাকে নকল করে তৈরি করা হয়েছে ‘’গজনী’’।আমির খান অবশ্য সবসময় এটাই বলেছে যে ছবিটা আসলে তামিল ছবি ‘’গজগামিনী’’এর রিমেক।গজনী দেখে থাকলেও এই ছবিটি মিস করা উচিত না।অবশ্য বুঝবার জন্যই ছবিটা ২-৩ বার দেখা লাগতে পারে :#)

Download(mediafire 500 MB):
Link-1
Link-2
Link-3
পাসওয়ার্ড:mediafire4u.com

Face/off

নিকোলাস কেজ এবং জন ট্রাভোল্টার ক্লাসিক।এখানে দুইজনই ভিলেন দুইজনই হিরো।ছবিটা দেখলে বুঝবেন এই কথার মানে।

Download(mediafire 500 MB):
Link-1
Link-2
Link-3
পাসওয়ার্ড:mediafire4u.com

The Transporter Trilogy:

এ্যাকশনকে কমেডি হিসেবে দেখতে চান? দেখুন Transporter। জেসন স্ট্যাটহ্যামের সেরা। টাক্কু মামা অভিনয় ভালই জানে:D

Download:

The Transporter(400 MB):
Link-1
Link-2
Link-3

Transporter 2(400 MB):
Link-1
Link-2
Link-3

Transporter 3(400MB):
Link-1
Link-2
Link-3
Link-4

Speed:

বাস থামানো নিয়ে হলিউডিরা ছবি বানিয়ে ফেলে।পারলে বাংলাদেশী অটোরিক্সা থামানো নিয়ে ছবি বানিয়ে দেখাক। আপনাদের কি মনে হয় পারবে:-*?

click me to download(megaupload 550 MB)

আপনারাও আপনাদের দেখা সেরা এ্যাকশন মুভিসমূহের নাম দিতে পারেন।:)


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): মিডিয়াফায়ারমুভিএ্যাকশনডাউনলোডমিডিয়াফায়ারমুভিএ্যাকশনডাউনলোড ;
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৩
শুভ্র নামের ছেলে বলেছেন: অ্যাকশন মুভি হলেও কিছু কিছু সেগমেন্ট আলাদা ধরতে হয়, যেমনঃ
- ওয়ার মুভি (এরা আলাদা সেকশন)
- জেমস বন্ড সিরিজ
- জন উ (ডিরেক্টর) সিরিজ
- গাই রিচি (ডিরেক্টর) সিরিজ, কিংবা জেসন স্ট্যাথাম সিরিজ



২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: আমি আসলে overall ধরেছি। মানে হ য ব র ল। :)

২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: :)

৩. ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ১:৫১
ডেইফ বলেছেন: আপনার মুভি রিভিউ পড়ে বেশ মজা পেলাম।
জেসন স্ট্যাটহ্যামের সেরা। টাক্কু মামা অভিনয় ভালই জানে

হা হা হা, চমৎকার মন্তব্য। B-) B-)
২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:০১

লেখক বলেছেন: B-) B-)

২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:১২

লেখক বলেছেন: জেনে আমারও ভাল লাগল।

৫. ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:১৩
টনি বলেছেন: দুইটা বাদে বাকি সব দেখা।প্রিয়তে
২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩২

লেখক বলেছেন: :)

৬. ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:১৭
দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: খাইছে! মেমেন্টো একশন ছবি! :)
২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: তা নাইলে কি কমেডি ছবি?

৭. ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৯
ম্দু বলেছেন: --জেট লির মুভিগুলা কই ????
--ONG BACK 1/2/3 কই ????
--Crank 1/2 কই ????
-- আরও অনেক আছে....:)
২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: ভাই,শুধুমাত্র সেরাগুলার রিভিউ দিয়েছি। জেট লির মুভিগুলা দারুণ। বিশেষ করে Romeo Must Die.

৮. ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৭
মৈত্রী বলেছেন: পরেরদিন কাগজে খবর আসে-''ছিনতাইকারী সন্দেহে ব্যক্তি খুন!''
আমাদের কাছে এটাই এ্যাকশন /:)

এক্কেরে সহমত!!!
২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: :)

৯. ২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪৫
রোবট ভিশন বলেছেন: ম্যাট ডেমন আমার খুবি প্রিয় অভিনেতা। The Bourne Identity, The Bourne Supremacy, The Bourne Ultimatum, আমি কয়েকবার দেখেছি। যেমন একশন, তেমন অ্যাডভেঞ্চার, তেমনি থ্রিলিং।
২৫ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: আমি বেশি দেখি না। মনে হয় যেন বেশি দেখলে পুরনো হয়ে যাবে :-B

১০. ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:০২
একলোটন বলেছেন:
SAVING PRIVATE RYAN ডাউনলোড দিবো।
২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: দিয়ে দেন। তবে ফাইল সাইজ কিন্তু ৯৬০ মে.বা.।

১১. ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৮
মইন বলেছেন: Matrix নাই, আপনার একশন সিরিজে আসল মুভ্যিটাই নাই।

Pierce Brosnan ছাড়া বাকি জেমস বন্ড একটাও দেখি নাই।

Momento দেখবার চাইছিলাম, নামাইছি mkv ফাইল কিন্তু আমার ২০০৫ সালে সেলেরন প্রসেসর চালাইবার পারেনা।
২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: :(

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: ম্যাট্রিক্স দেখে তেমন মজা পাই নাই। দেখছিলাম শুধু মনিকা বেলুচ্চির জন্য :D

১২. ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:২২
রোবট ভিশন বলেছেন: আসলে ভালোভাবে বুঝার জন্য কয়কেবার দেখছি। ২ বার করে দেখছি। আর ভালোলাগার জিনিস পুরান হইলে বুজতে হবে, আপনার মহব্বত কম।
২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: B:-)

বলেন কি? কম দেখাটা তো আমার ভালবাসারই বহিঃপ্রকাশ। ''কাল হো না হো'' ৪৪ বার দেখবার পরে এখন পানসা লাগে।

২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: :``>>

১৪. ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:৩৫
ডট কম ০০৯ বলেছেন: খুব ভাল একটা কাম করচেন।
২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: তাই নাকি :) ?

১৫. ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৪
অরুনোদয় বলেছেন: জেমস বন্ড সিরিজ অল টাইম ফেভারিট।
২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: :-0

১৬. ২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩৬
জািফর বলেছেন: ক্রিস্টোফার নোলানের মেমেনটো অনবদ্য সৃষ্টি । ক্রাইম,ড্রামা,সাইকোলজিকাল বা মিস্ট্রি হতে পারে কিন্তু অ্যাকশন মুভির ক্যাটগোরিতে পড়ে না
২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: ক্রাইম,ড্রামা,সাইকোলজিকাল বা মিস্ট্রি। এই লিস্টে তো ইনসেপশনও পড়ে। অথচ সেটিই কিনা IMDB নির্বাচিত সর্বকালের সেরা এ্যাকশন মুভি।

২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: থ্যাংক্যু :-B

১৮. ২৫ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
কাঠের খাঁচা বলেছেন: সুন্দর পোস্ট তবে মেমেন্টো এ্যাকশন ছবি মানতে পারলাম না।

++++
২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫২

লেখক বলেছেন: জেনে দুঃখ পেলাম। আসলে মুভিগুলির intensity,acting সব মিলিয়েই নির্বাচন করেছি। সে হিসেবে Memento চলে আসে।

১৯. ২৫ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:২৮
কালীদাস বলেছেন: চমৎকার পোস্ট! থ্যাংকস, ম্যান! তবে দুইটা অবজেকশন না জানিয়ে পারলাম না-

* সেভিং প্রাইভেট রায়ানের মেইন চরিত্র আমার চোখে ক্যাপ্টেন, আই মিন টম হ্যাংকস! ম্যাট ডেমনের ক্যারেক্টারটা ঘিরে মুভিটা এগিয়েছে সত্য, কিন্তু পুরাটা কাহিনীর সেন্টারে কিন্তু টম ছিলেন!

* ট্রান্সপোর্টার একশন কি কমেডি টাইপের? মানতে পারলামনা, এধরণের হালকা হাসির সিন সেভিং প্রাইভেট রায়ানেও ছিল, কমেডির কথা কি বলা যায় এরকম ক্ষেত্রে?

+++++++++
২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৫

লেখক বলেছেন: টম হ্যাংকস তো অবশ্যই প্রধান চরিত্র। ছবিটি তারকাবহুল বুঝাতেই আমি ম্যাটের কথা বলেছি।

ট্রান্সপোর্টারে জটিল এ্যাকশন চলবার সময়ও ব্যাকগ্রাউন্ডে হাস্যকর মিউজিক দেয়। আমি সেটিকেই বুঝিয়েছি।

Same to you,man :)

২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৫৬

লেখক বলেছেন: B-)

২১. ২৫ শে আগস্ট, ২০১০ রাত ৮:০০
স্নিগ বলেছেন: মারদাঙ্গা পোস্ট,ভাই :D
প্রায় সবকয়টা দেখা এবং প্রিয়।আমাদের পছন্দ মিলে যাচ্ছে।এক এক করে বলি।

The Bourne Trilogy
এ্যাকশন মুভির মা-বাপ।এক্কেবারে ১০০ ভাগ সহমত।এর মতো রিয়েলিস্টিক অ্যাকশন মুভি আর দেখি নাই।একটার চে আরেকটা ভালো।অ্যাকশন মুভি এর চেও ভালো বানানো সম্ভব।তবে,দরকার নাই।এক জীবনে একটা ট্রিলোজিই মন ভরানোর জন্য যথেষ্ট।
তবে,পাচিনো,ডি নিরো'র সাথে মোশার্‌রফ করিমকে এক কাতারে নিয়ে আসাটা ভালো লাগলো না।কারণ তিনি সব চরিত্রে স্বচ্ছন্দ না।তাকে যদি শহুরে ডি-জুস বয়ের ক্যারেক্টার দেওয়া হয়,মনে হয় না ভালো করবেন।আমির খানকে আমার ডি নিরো লেভেলের অ্যাক্টর লাগে।
আর আমি ক্লাইভ ওয়েন-এ পুরা ফিদা।ভাবতেও পারিনি এই পাগলটাকে আর কেউ পছন্দ করে।

Die Hard quadrology:
সবাইকে শিখাইসে অ্যাকশন মুভি কিভাবে বানাতে হয়।আর ডাই হার্ড ১-এ রিকম্যান আর ৪-এ ওলিফ্যান্টরে বস লাগসে।

Lehal Weapon
প্রথমটা খুব ভালো।অনেক হাসছি।কিন্তু সিক্যুয়েলগুলা আস্তে আস্তে খারাপ হইসে।

The Dark Knight
হিথ লিজার!!!অসম্ভব মুগ্ধ করেছে।

Face/off
ট্রাভোল্টা বস,কেজ বস।বস স্কয়ার মুভি।

The Transporter Trilogy
ভালো লাগসে,টাক্কু মামা একাই মুভি টেনে নিয়ে যায়।তবে কাহিনীতে বৈচিত্র‌ নেই।একটা দেখা যা,তিনটা দেখাও তাই।

Speed
তেমন একটা পরিচিত না হলেও,খুব ভালো মুভি।টু্ইস্ট আসে।ভাগ্যিস স্পীড ২-এর নাম লেখেন নাই।অতি জঘন্য।

বাকি মুভিগুলোর মতো প্রাইভেট রায়ান আর মেমেন্টো ঠিক পিওর অ্যাকশন না।তবে,এটা আপনার পোস্ট।আপনার পছন্দ অনুযায়ী লিখবেন,সেটাই স্বাভাবিক।

আহা!এরকম একটা পোস্টে কমেন্ট করেও সুখ।অনেক দিন পর কোনো মুভি পোস্ট দেখে মন ভরে গেল।এটাকে এক পর্বে থামিয়ে দেবেন না।
আরো আসুক।+




২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: আর ফুলাইয়েন না। ফেটে যাবো তো :)

ওয়েনের দারুণ কিছু ছবি আছে-The international,shoot'em up। প্রচুর এ্যাকশন।
মোশার্‌রফ করিমকে আমার আসলে সব চরিত্রেই ভাল লাগে। এ্যাকশন,কমেডি,রোমান্টক। এজন্যই তুলনাটা করলাম।

ওলিফ্যান্ট আমার অলটাইম ফেভারিট। সেটা gone in 60 second হোক বা হোক হিটম্যান।

Lehal Weapon এর সিকুয়েলগুলাই তো আমার বেশি ভাল লাগে।

আপনার কমেন্টটা পড়ে ভাল লাগল। এরকম পোস্ট আরো দিতে পারি। stay connected 8-|

২২. ২৬ শে আগস্ট, ২০১০ সকাল ১১:১৯
সামিউর বলেছেন: + সহ প্রিয়তে। আমার খুব প্রিয় মুভি এই গুলা। :)
২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: B-)

২৩. ২৬ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৪৯
জিকসেস বলেছেন: বৈদ্যুতিক আঘাত বলেছেন: সবগুলোই দেখসি।
২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: আপনি কি বলেন ;) ?

২৪. ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১০:২৩
জিকসেস বলেছেন: জিকসেস বলেছেনঃ সবগুলোই দেখসি।
২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৩

লেখক বলেছেন: :-B

২৫. ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১০:৫৮
কবির বিটু বলেছেন:
একজন বলল মেট্রিক্স দেখেছে সে মনিকা বেলুচির জন্য। হাঃ হাঃ হাঃ.......
২৭ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: একজন মানে? আমিইতো বলছি X(



;)

২৬. ২৮ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫২
দারাশিকো বলেছেন: হুমমম.....
ডাই হার্ড সিরিজের মুভিগুলা বোগাস লাগে আমার কাছে... বোর্ন সিরিজের বিকল্প নাই .. সেরম সিরিজ ...
২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: বোর্ন সিরিজের বিকল্প নাই

আসলেই।

২৭. ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:২৯
কাঊসার রুশো বলেছেন: বাসার কাজের ছেলে কিংবা মেয়েটার ওপর কথায় কথায় গায়ে হাত তুলি। অনেকে নিজের স্ত্রীর ওপরও.....। ২-৩ দিন না খেয়ে থেকে বাধ্য হয়ে বিপথে যেতে চাওয়া মানুষটিকে ৫০-৬০ জন মিলে খুন করি। পরেরদিন কাগজে খবর আসে-''ছিনতাইকারী সন্দেহে ব্যক্তি খুন!'' আমাদের কাছে এটাই এ্যাকশন / ।

খুব নির্মম সত্যের কথা বললেন ভাই। এ কথাগুলোর জন্যই প্লাস।+

২৮. ২৯ শে আগস্ট, ২০১০ দুপুর ২:৩৪
কাঊসার রুশো বলেছেন: হেডিংয়ে আমার সেরা দশ লেখা উচিত ছিলো।

তবে আপনার লিস্ট ভালো হইছে। বেশিরভাগই দেখা। লিস্টে জেমস বন্ডের সবগুলোই রাখা যায় চাইলে।

গ্রেট মুভি সেভিং প্রাইভেট রায়ান এ লিস্টের অন্যান্য অ্যাকশন ফিল্ম এর পর্যায়ে পড়েনা।

ভালো থাকুন।

২৯ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: আপনিও ভালো থাকুন :)

আমার মনে হয় জেমস বন্ডের আর একটা মুভিই রাখা যেত।

The World Is Not Enough

২৯. ২৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০১
কাঊসার রুশো বলেছেন: বন্ড সিরিজ ২১টাই দেখছেন?দেখলে তো অবশ্যই আরো কয়েকটা এ লিস্টে থাকার কথা।

যাই হোক আপনার লিস্ট।আপনার পছন্দই শিরোধার্য।
এজন্যই কইছিলাম শিরোনামে আমার দেখা সেরা দশ লেখা উচিত ছিলো।
৩০ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: জ্বী হা। বন্ড ২১টাই দেখেছি। আরো থাকতে পারে quantum of soace,
Octopussy,The Man with the Golden Gun,Goldfinger.

৩০. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৯
আরিফ থেকে আনা বলেছেন: "হেলিকপ্টারটি ঘুরতে ঘুরতে বিল্ডিঙের উপর এসে পড়ল তারপরই বুমমম B:-) । এই হচ্ছে এ্যাকশন ছবি :-B । ছেলে-মেয়ে,বুড়ো-বুড়ি সবার বুকে যা কাঁপন ধরিয়ে দেয়। আমাদের সবার মাঝেই আসলে এরকম চিন্তা থাকে ছবি দেখবার সময় যে ভিলেনটাকে পাইলে হাতের সুখ মিটিয়ে নিতাম। "

এই কথাগুলোর সাথে মেমেন্টো যায়না ,মেমেন্টোরে থ্রিলার কওন যায় কিন্তু অ্যাকশন না । /:)
৩১. ০৫ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪১
মিজান ঢাকা ব্লগ বলেছেন: ভাই হিন্দি ব্লু রে মিডিয়া ফায়ার কোনো লিঙ্ক আছে????
৩৩. ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৫
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ক্যাপ্টেন!!! :-/ ক্যাপ্টেন!!! :-/
৩৪. ১৫ ই জুন, ২০১১ দুপুর ১২:৫৮
েদশী বারুদ বলেছেন: ভাই "দি ডার্ক নাইট" এর পাসওয়ার্ড কি
৩৫. ২২ শে জুন, ২০১১ সন্ধ্যা ৭:১০
নরকের দেবদূত বলেছেন: বর্ন ট্রিলজি একটা জিনিস
৩৮. ২০ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৪১
হিমেল হাসান বলেছেন: পোষ্টে ভালো লাগা রইলো

 

মোট সময় লেগেছে ১.১১৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যে কোন মূল্যে লক্ষ্যে পৌছাতে চাই। তবে অবশ্যই সৎপথে। টুইটারঃhttp://twitter.com/adnanfirdous
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই