যদি আমার মাঝে তোমায় আর না পাই
যদি তোমার কোমল পরশ হারাই
যদি ভালবাসি আর শুনতে না পাই
তবু কি বলব না – “ভালবাসা চাই”?
বুঝে নিও, যেদিন তুমি হবে পরবাস
দেখে নিও, দেখ সেদিন থেকে আমি
আর নিব না শ্বাস, আর নিব না শ্বাস
একটা বারের জন্যও নিব না তোমার ছাড়া শ্বাস।
না ভেবে থাকতে পারছিনা
একসাথে কাটানো সেই সময়গুলো
না ভেবে থাকতে পারছিনা
তোমার ভালবাসার ছোঁয়াগুলো
মগজের প্রতি ভাঁজে ভাঁজে তুমি আর তুমি
আমার পৃথিবী নিঃস্ব তোমায় ছাড়া
কিভাবে বাচঁব তুমি চলে গেলে
হৃদয়টা যে পূর্ণ তোমার দ্বারা!
ভাল না বেসে মানুষ বাঁচে
নিজের চোখের তারাকে?
ভাল না বেসে মানুষ বাঁচে
হৃদয় গভীরে যা রাখে?
মগজের প্রতি ভাঁজে ভাঁজে তুমি আর তুমি।
জান তো আমি মিথ্যা বলতে পারি না
এবার এটাও জেনে রাখো যে
মৃত্যুকেও ফিরিয়ে দেব
যতদিন তোমার না হব আমি।
Breathe Again - Tony Braxton
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০০৮ রাত ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

