ভালোবাসার বইটা অনেক ভারী, একঘেঁয়ে
ব্যর্থ হয় অনেকেই বহন করতে যেয়ে
বইটা ভরা তথ্য, ছবি, সারনির জঙ্গল
আর আছে গীতিনাচের অগুনতি কৌশল।
কিন্তু আমি,
আমি ভালবাসি বইটা পড়ে শোনাও যখন তুমি
আর তুমি,
তোমার যে পাতা ইচ্ছে করে পড়তে থাক তুমি।
ভালবাসার বইটায় আরো আছে কিছু গান
সত্যি বলতে - এই বইটাই গানের জন্মস্থান
কিছু গান শুনতে ঠেকে বড্ড অলৌকিক
আর কিছু গানের সুর লয় কিছুরই নেই ঠিক।
কিন্তু আমি,
আমি ভালবাসি বইটা গেয়ে শোনাও যখন তুমি
আর তুমি,
তোমার যে গান ইচ্ছে করে গাইতে ধর তুমি।
ভালোবাসার বইটা অনেক ভারী, একঘেঁয়ে
বইটা প্রাচীণ এমনকি ভালবাসার চেয়ে
বইটা ভরা ফুল আর হার্টশেপ আঁকিবুকি
যা কিছু বোঝার বয়স হতে এখনো অনেক বাকি।
কিন্তু আমি,
আমি ভালবাসি যখন কিছু উপহার দাও তুমি
আর তুমি,
প্রতিবছর বিয়ের আংটি উপহার দিও তুমি।
(মূলঃ The book of love By The Magnetic Fields / Peter Gabriel
অনুবাদঃ আদনান ফায়সাল
তারিখঃ ১৮ই সেপ্ট ২০১১)
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

