ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসে নেতৃত্বদানকারী
বলবীর সিং ইসলাম গ্রহণ করে এখন মুহম্মদ আমীর
-আল ইহসান ডেস্ক
ইতিহাস সাক্ষী যে, পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে বা অবমাননা করার কোশেশ করছে বা ইসলামের স্থাপনাদি ধ্বংসের কাজে সম্পৃক্ত হয়েছে, তারাই পরবর্তিতে আল্লাহ পাক-এর গজবে পড়ে কোন না কোন চরম ক্ষতি বা বিপদের সম্মুখীন হয়েছে। গজবের ফলস্বরূপ কেউ পাগল হয়েছে, কেউ জটিল রোগে আক্রান্ত হয়েছে, কেউ লুলা-ল্যাংড়া-অন্ধ-খঞ্জ ইত্যাদি হয়েছে। কেউ আগুনে পুড়ে, কেউ বজ্রপাতে মারা গেছে। আর তাদের মধ্যে কেউ কেউ ভাগ্যক্রমে আবার পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে শান্তির সুশীতল ছায়াতলে আশ্রয় পেয়েছে; অতঃপর তাদের পূর্বের যন্ত্রণাদায়ক অবস্থার কথা অবলীলাক্রমে স্বীকার করেছে। তাদেরই একজন বাবরি মসজিদ ধ্বংসের নেতৃত্বদানকারী বলবীর সিং।
জানা গেছে, ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসকারী দলের অন্যতম প্রধান নেতা এবং হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভজন লাল সিংয়ের নাতি বলবীর সিং পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি এখন মুহম্মদ আমীর নাম নিয়ে ইসলাম ধর্ম প্রচার করছেন। ছুটে চলেছেন ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ২০০৯ সালের ৯ অক্টোবর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার থানারপাড়া থানার অন্তর্গত নতিডাঙ্গা অমীয় স্মৃতি বিদ্যালয় সংলগ্ন মাঠে এক ইসলামিক ওয়াজ মাহফিলে এসেছিলেন তিনি। সেখানে হাজার হাজার মানুষের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন?
-আমি বাবরি মসজিদ ধ্বংস করার পর পাগল হয়ে গিয়েছিলাম। ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য উদগ্রীব হয়ে পড়ি। অবশেষে শান্তিতলে এলাম।
আপনার পরিবার?
-আমরা তিন ভাই। সবাই ইসলাম গ্রহণ করেছি। আর আমার ছেলেমেয়ে? মুসলিম ঘরের ছেলেমেয়েরা আবার মুসলিম না হয়ে কী হবে।
কতজন মিলে বাবরি মসজিদ ভেঙেছেন?
-মিডিয়া তো লাখ লাখ বলছে। কিন্তু আমরা বিভিন্ন ভাগে ছিলাম। ৫০০ জন নিয়ে দল। ৭০০ জন নিয়ে দল এভাবে। আমি ওদের নেতৃত্বে ছিলাম।
প্রশাসন?
-পুলিশ প্রশাসন নীরব ছিল। তারা আমাদের মসজিদ ভাঙার কাজে সাহায্য করেছিল।
সেখানে কোনো মুসলিম যায়নি?
-মুসলমান যাওয়ার উপায় ছিল না। হিন্দু সেজে গেলেও তাকে উলঙ্গ করে পরীক্ষা করা হতো।
বাবরি মসজিদ ব্যাপারে আপনি এখন কী ভাবছেন?
-ওটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুপ্রিম কোর্ট কী রায় দেয় তা দেখার জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।
হিন্দু ও মুসলিম ভাইদের জন্য আপনার মেসেজ কী?
-সব ধর্মগ্রন্থে ইসলাম ধর্মের কথা আছে। সব ধর্ম ইসলামকে স্বীকার করে। মুসলিমদের এ কথা বোঝাতে হবে। আর হিন্দুদের সহনশীল হয়ে ইসলামসহ সব ধর্ম সম্পর্কে জানতে হবে।
(৮-০১-১০ তারিখে দৈনিক আল ইহসান শরীফ থেকে নেয়া
http://www.al-ihsan.net)
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



