পাঁচ তারা হোটেলে হাজারো মানুষ আসে বা যায়। কে কার খবর রাখে। কে ভাল বা কে মন্দ হোটেল কত`পক্ষের দেখার সময় নাই বা দেখেও না।
কিন্তু স্টাফ খুব চতুর থাকে। কারন কিছু হারালে স্টাফের জড়িমানা দিতে হয়।আজ হলো কি ! ঠিক ৩ টার দিকে একজন ভদ্র মহিলা হোটেলের একটি দোকানে ঢুকে কিছু কিনবে বলে এটা সেটা দেখতে ছিল। একটি জামা পছন্দ হয়েছে। ভাল কথা। জামাটি পড়ে দেখার জন্য চেইন্জিং রুমে ঢুকল।
রুম থেকে বের হয়ে সোজা একটির পেমেন্ট দিল। ভাগ্যিস আরেকটি জামা তার ব্যাগে দেখা যাচ্ছিল। হোটেলের কম`চারী কায়দা করে দেখতে চাইল। কিন্তু মহিলা হোটেলের ম্যনেজারের কাছে ছেলেটির নামে বিচার দিল , ছেলেটির প্রায় চাকরী হারানোর ব্যবস্থা হয়ে গেল এবং তার নামে প্রায় বড় অংকের টাকা জড়িমানা হলো।
ছেলেটি সবই মেনে নিল কিন্তু মহিলার ব্যাগ চেক করার আবেদন করল। এখন আর কি, মামলা ধরা পড়েছে।মহিলা কাপড় চুরি করেছে। পছন্দ হয়েছে তাই করেছে।
আমার অবাক লাগল , মহিলার সাথে চমৎকার দুটো ছেলে। একটির বয়স ৩ বছর হবে আরেকটি ৫ বছর হবে।
যখন মহিলাকে অফিসার প্রশ্ন করছিল বাচ্চা দুটো তার মায়ের মুখের দিকে বার বার তাকাচ্ছিল। আমাকে ঘটনাটি অবাক করে দিল। কি করে সাথে বাচ্চা থাকা সত্বেও মানুষ এমন কাজ করতে পাড়ে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



