আমার এরকম একটি শিরোনামের জন্য ক্ষমা প্রাথী` কিন্তু জীবনে যখন প্রথম দুবাই ইমিগ্রেশানে" বাংগাল স্টপ"এমন একটি কথা শুনতে হলো তখন চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। কেন এমন একটি কথা শুনতে হলো, এর জন্য কে বা করা দায়ী।
কয়েক দিন আগে এয়ার এরাবিয়াতে ভিজিট ভিসার প্যাকেজ ছিল এবং যখন আমার এক বন্দুর জন্য ভিজিট ভিসার ব্যাপারে এয়ার এরাভিয়াতে যাই তখন সোজা বলে দেয় আমরা বাংলাদেশ ছাড়া অন্য সব দেশের ভিসার চেষ্টা করতে পারি।
আমার বউ এর ভিসার জন্য স্পন্সর খুজলে সোজা শুনতে হয় এদেশে মেয়েদের ভিজিট ভিসায় এনে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত করায়। আমার পিছিয়ে যেতে হলো।সম্ভবটা অসম্ভব হলো।
প্রতিনিয়ত দেশ থেকে চিঠি আনাচ্ছে শ্রমিকরা কারো মা কারো বাবা অসুষ্থ বা ভুয়া মৃত্যুর খবর এবং এই রকম মিথ্যা কথা বলে বলে কোম্পানীর কাছ থেকে টিকিট নিয়ে দেশ থেকে আর ফেরত না আসাও একটি খারাপ কাজ বলে মনে করছেন বিভিন্ন কোম্পানী গুলো। এখন সত্যিকারের ইমারজেন্সী ছুটিও দিতে চাচ্ছে না।
আজ দুপরে যাই ইউ ই একচেইন্জ আমার বন্দুর সাথে এ টাকা পাঠাতে। সেখানেও শুনলাম এক জনকে বল্ল বাংগাল বেশী কথা বলে। আমি অবশ্য কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলেছি ধরনের মন্তব্য করার জন্য।
আর বিদেশে অন্তত লুংগি এবং ছেড়া কাপড় না পড়ে ভাল কিছু কাপড় পড়লে সমস্যাটা কোথায় তা বুঝিনা। দেখুনত ছবিতে লুংগি পড়ে সবার সাথে কি মানাচ্ছে? আর লুংগি নিয়ে হাসাহাসি করছে অন্যরা।
একটু পরিবত`ন হলে হয়ত আজে বাজে কথা রাস্তায় রাস্তায় শুনতে হবেনা। যার জন্য দরকার সরকারী পদক্ষেপ যারা লেবার ভিসায় বিদেশে আসে তাদের দরকার সঠিক গাইড লাইন , ইংলিশ শিক্ষা এবং দক্ষতা।আর আদম ব্যাপারীদের দরকার আমার এ লেখা পানি দিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


