xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
আমার বেশি দিন হয়নি ব্লগে এসেছি। কিন্তু যা দেখলাম, ছাগু নামে শব্দটার সাথে যতটা পরিচয় আর কারও নামের সাথেও এতটা পরিচয় নেই।
এটা কি, খায় নাকি পড়ে, বিখ্যাত কেও নাকি কুখ্যাত কেও, আমার মনে হয় না ওনি বিশেষ কোন ব্যাক্তিত্ব। বা বড় ধরনের কোন কুখ্যাত লোক।
তাহলে এই ছাগু নিয়ে এত আলোচনা সমালোচনা কেন। এই সমালোচনায় ওনাকে এত পরিচয় করিয়ে দিয়ে কোন লাভ হচ্ছে কি?
আমার অনুরোধ, ব্লগের পরিবেশ ঠিক রাখা আমাদের ব্লগারের দায়িত্ব। এসব ছাগু টাগু আমি বুঝিনা। এসব লেখালেখি বন্ধ করে দিন।
আর না হলে চলেন ছাগু কাগুর নামে কোন অনুষ্ঠান করে ফুলের মালা গলায় ঝুলিয়ে পেছনে পেছনে ঘুরি। আমি জানি আমার এ কথা ভাল নাও লাগতেও পারে। আমার ব্যাক্তিগত মতামত এসব ছাগু টাগু আর পড়তে চাইনা।
চলুন এমন কিছু পড়ি যা মনে আনন্দ দেয় অথবা ভাল কিছু শেয়ার করা যায় বা ভাল কিছু শেখা যায় বা ব্লগিং করে মনের যে তৃপ্তি তা পুরুন করা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



