প্রিয় ব্লগার বন্ধু,
গত শুক্রবার ইন্জিনিয়ার ইন্সটিটিউটে ''জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ'' আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে লাঞ্ছনার প্রতিবাদে আগামীকাল সোমবার সকাল সাড়ে দশটায় অপরাজেয় বাংলার পাদদেশে ধিক্কার প্রকাশ ও ক্ষোভ সমাবেশের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
সভায় উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অণুষদের ডীন ড. হারুনুর রশীদ, গণযোগাযোগ ও সাংবদিকতা বিভাগের শিক্ষক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভুইয়া (অবঃ), গণযোগাযোগ ও সাংবদিকতা বিভাগের প্রধান, মক্তিযোদ্ধা ড. শেখ আব্দুস সালাম, অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের সাব- সেক্টর কমান্ডার মোঃ শফিক উল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রিয় ব্লগার বন্ধু, মুক্তিযোদ্ধা লাঞ্ছনার এই ঘটনায় যদি আপনার ভেতরে কোনো প্রতিক্রিয়া তৈরি হয়, যদি আপনার ভেতর থেকেও প্রতিবাদের তাগিদ বোধ করেন, তাহলে আপনার জন্য এই খোলা চিঠি। এই সভায় আপনাকে উদার আমন্ত্রন। আপনি আসুন। ধীক্কার প্রকাশ করে যান। ক্ষোভ প্রকাশ করে যান। এই প্রতিবাদকে আরো কতো দ্রুত কতো ব্যাপক আকার দেয়া যায় পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকুন। আপনার বন্ধুকেও প্রাণের এই ডাক পৌঁছে দিন। জানিয়ে দিন , একটি মানচিত্র তার জেগে ওঠার অপেক্ষায়.................
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৮ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


