হে পথিক! কোথায় চলেছ দুর্বার বেগে
দিবানিশি জেগে জেগে,
কবে হবে এই পথ চলা শেষ
কোথা তব দেশ,
দাড়াও, কহ কথা - কেন তব ব্যথা
কে করেছে অপমান, প্রতিশোধ নেবে?
ব্যথা গ্লানি ভরা ধরণীর যত পাপ তাপ,
সহেছ নীরবে তাই ঘৃণাভরে সেই অভিশাপ
ঘুচাবার তরে চলেছ হে নিরুদ্দেশ যাত্রী
শেষ হবে কবে সেই কাল রাত্রি?
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



