আর্তের মরম বেদনা আখিজল হয়ে
একদিন পড়েছিল ঝরে
এই বাংলার প্রান্তরে।
কেহ বুঝিলনা তব ব্যথা,
কেহ শুনিলনা তব কথা,
কত বর্ষ গেল ঘুরে।
তারপর একদিন সেই অশ্রুকণা
ফুসিয়া গর্জে উঠে হয়ে বাসকীর ফণা,
দংশিতে গ্রাসিতে চায় দুরন্ত দানবেরে।
যে দানব শুষেছে এতদিন বন্চিত মানবেরে।
তাই দিকে দিকে আজ জাগায়েছে সাড়া
তিলে তিলে মরেছে যারা
দানবের সেই কঠিন নিষ্পেষণে,
আকাশ ভরেছিল যথা আকুল ক্রন্দনে।
তাই বজ্রকন্ঠে ঘুষিছে সবাই
হবেনা হবেনা তোর ঠাঁই,
যা নিয়েছিস ফিরায়ে দে এইবার
যদি আশা থাকে বাচিবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



