মেঘে মেঘে অনেক বেলা হল
ভাবনাগুলো সবই এলোমেলো,
জীবনখাতার পাতা ভুলে ভরা
অনন্তে আজ বিলীন সুখের ফল্গুধারা,
এত্তটুকু মন লাগেনা কাজে,
তোমার ভাবনা তারার মতো বাজে।
আজি জীবন মম তপ্ত মরুভূমি
তৃসীমানায় কোথাও নেইযে তুমি,
হারানো দিন পেতাম যদি ফিরে
উচ্ছলতায় ভরিয়ে দিতাম শান্ত ধরণীরে,
সবুজ হতো ধূসর জীবন আবার
স্নেহের সাগর তোমায় ফিরে পাবার।
আমি হতাম স্রোতস্বিনী নদী
সুখের জোয়ারে ছাপিয়ে দুকূল বইতাম নিরবধী,
হতাম কভূ স্বর্গলোকের কবি
ভূবন মাঝে ছড়িয়ে আলো ভালবাসার রবি,
অমৃত সন্জীবনীর তুমি স্নিগ্ধ স্রোতধারা
জীবন মাঝে ছিলে তুমি বাঁধন পরম্পরা।
অনুপম স্নেহ মায়া মমতার স্মৃতি
আনন্দলোক অমৃতসুখ কভূ নাহোক বিস্মৃতি।
বিদ্র: এই কবিতাটা আমার বাবাকে নিয়ে লেখা। উনি ২৪শে সেপ্টেম্বর ২০০৭ এ আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



