যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....

কিভাবে ওয়াপ বা মোবাইলের জন্য ওয়েবসাইট তৈরী করবেন

০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৭

শেয়ারঃ
0 3 0


মোবাইল ওয়েবসাইটগুলো বিশেষভাবে ডিজাইন করা হয় মোবাইল ফোনের মত ডিভাইসে দেখানোর জন্য। আপনি সম্পূর্ন নতুন ওয়েবসাইট বানাতে পারেন আবার আপনার যে নিজস্ব ওয়েবসাইটটি আছে সেটিকে মোবাইল ওয়েবে দেখানোর ব্যবস্হা করতে পারেন। এজন্য কিছু মোবাইল ওয়েবসাইট বিল্ডার আছে যেগুলো আপনাকে এই কাজে সাহায্য করবে। নীচে সংক্ষেপে এগুলো আলোচনা করা হল:
১. মোবিসাইটগ্লোরি : এটা ওয়েব নির্ভর একটা মোবাইল ওয়েবসাইট বিল্ডার যা একজন নতুন ইউজারকেও দ্রুত ও সহজেই একটা ফুলফিচার্ড ওয়েবসাইট বানাতে সাহায্য করবে। মোবিসাইটগ্লোরির মাধ্যমে ইউজাররা কোনরকম টেকনিক্যাল নলেজ ছাড়াই, ওয়েবসাইট তৈরীর কোন পূর্ব অভিজ্ঞতা ছাড়া মোবাইল ওয়েবসাইট বানাতে পারবে। সবচেয়ে বড় কথা হল এ জন্য তাকে কোন সফটওয়্যার ডাউনলোড বা ইন্স্টল করতে হবেনা। মোবিসাইটগ্লোরি ইউজারদের পেপাল, গুগল চেকআউট ও বেঙ্গোর মাধ্যমে মোবাইল কমার্সের সুযোগ দেয়। এটি ইউজারদের তাদের সাইটের ট্রাফিক পর্যবেক্ষণের সুযোগ দেয় গুগল এডসেন্সের সহায়তায়।
২. ওয়্যারনোড : এটা একটা মোবাইল ওয়েবসাইট বানানোর টুলস। ওয়্যারনোডের সাহায্যে ইউজার যে কোন ওয়েবসাইটকে ৫ মিনিটের মধ্যেই মোবাইল ভার্সনে পরিনত করতে পারে। ইউজারকে শুধু আরএসএস ফিড নির্বাচন করে প্লাগিনের মতো ইউজ করে নাম পরিবর্তন করে পাবলিস করে দিতে হবে। এটা ব্যবহার করে আপনি অনেকগুলো পেজের সাইট তৈরী করতে পারবেন, ছবি সেট করতে পারবেন, গুগল থেকে সার্চ দিয়ে ছবি নিয়েও সাইটে লাগাতে পারবেন, টেবিল অফ কন্টেন্ট ও সাধারণ টাইপের উইডগেট সেট করতে পারবেন আপনার সাইটে।
৩. মাস্টারিং গ্রেইলস : এটা আধুনিক ওয়েব ডেভেলাপমেন্ট ফ্রেমওয়ার্ক যা জাভা টেকনোলজির সাথে যুক্ত। মাস্টারিং গ্রেইলস দিয়েও মোবাইল ওয়েবসাইট তৈরী করা সম্ভব।
৪. টিউটোরিয়াল : এটা আপনাকে বলে দিবে কিভাবে ৫ মিনিটের মধ্যেই মোবাইল ওয়েবসাইট বানাবেন বা আপনার ওয়েবসাইট, ব্লগ বা ফোরামটিকে ওয়াপ সাইটে রূপান্তরিত করবেন।
৫. ওয়াপেল কেনভাস টিএম জেস্ট: এটা একটা মোবাইল ওয়েবসাইট বানানোর টুল যা ৩১শে মার্চ ২০০৮ এ উন্মোক্ত করা হয় সবার জন্য। ওয়াপেল কেনভাস টিএম জেস্ট ব্যবসায়ী, মোবাইল কমার্স, মোবাইল স্টোর, খবর, তথ্য আদান প্রদান এবং মোবাইল এডভার্টইজমেন্টের জন্য উপযোগী।
এবার আপনি পছন্দসই যে কোন একটির সাহায্যে আপনার মোবাইল ওয়েবসাইট তৈরী করতে পারবেন খুব সহজেই।
সূত্র: নেট থেকে সংগৃহীত

 

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৬
আমিনুল ইসলাম বলেছেন: প্রিয়তে গেল কারণ মোবাইলের জন্য সাইট তৈরি করার ইচ্ছে আমারও আছে। কিন্তু দুর্ভাগ্য বশতঃ আমি ডেভেলপার হতে পারলাম না, হুদা আইটি রাইটার হলাম :( :( :(

ও হ্যাঁ, এত কষ্ট করে ডব্লিউএপি লিখার কোন প্রয়োজন ছিল না। সরাসরি ওয়াপ লিখলেই পারতেন।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১০

লেখক বলেছেন: হুমম

৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৭
অরণ্য আনাম বলেছেন: ভাল জিনিস পাইছি...................:)


রাইখা দিলাম
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৪

লেখক বলেছেন: রেখে দিন...শুভেচছা

৪. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৮
আমিনুল ইসলাম বলেছেন: আপনার প্রোফাইলের লেখাটা চোখে পড়লো। পুরোদ্স্তর আইটির লোক! তাহলে তো আপনার সঙ্গে আমার পরিচিত হওয়া একান্ত জরুরি হয়ে পড়েছে। :)
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন: তাড়াতাড়ি পরিচিত হই চলেন..

৫. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৪
ক্যামেরাম্যান বলেছেন: দারুণ কাজের জিনিস। ধন্যবাদ
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৫

লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ

৬. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
জোহান বলেছেন: আগে ট্রাই কইরা দেখি ভালো হইলে (ধন্যবাদ)
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৭

লেখক বলেছেন: হুমমমমমম..........

৭. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:০১
পারভেজ বলেছেন: ডিরিমউইভাবের মতন কিছু নাই?
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: আমার জানা নাই...

৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৩
রূপক  বলেছেন: ওয়াপ সম্পর্কে আরো খানিকটা জানার জন্য ঘুরে আসতে পারেন:
http://www.w3.org/TR/NOTE-WAP

@পারভেজ: ড্রিমওয়েভারের চেয়ে মাইক্রোসফট এক্সপ্রেশন ওয়েব নিয়ে কাজ করে অনেক বেশী মজা পাবেন.........
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৪৪
রূপক  বলেছেন: এখানেও কিছু তথ্য পাবেন Click This Link
১০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৩
শিবলী বলেছেন: প্রিয়তে রাখলাম
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: আন্তরিক শুভেচ্ছা..

১২. ২২ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
~স্বপ্নজয়~ বলেছেন: ভাল জিনিস ... ... ধন্যবাদ
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪২

লেখক বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা..

১৩. ২১ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:৫৪
শফিক আসাদ বলেছেন: আমার ভালো লাগিয়াছে। প্রিয়তে রাখিয়াছি, পেন ড্রাইভে লইতেছি। ধন্যবাদ।
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

১৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:২৯
মানুষ পাখি বলেছেন: থ্যান্কু! ইচ্ছা আছে, ট্রাই করব!!
৩০ শে এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা

১৭. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৪
আকাশনীল বলেছেন: ভাল পোস্ট। ধন্যবাদ।
১৮. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:২৫
তানজীল ইসলাম বলেছেন: এক বছর আগের পোষ্ট যা কিনা আজ দেখলাম??!!!
১৯. ৩১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৩৭
মাছুম আহমদ বলেছেন: আমাকে আরেকটু সাহায্য করতে পারবেন কি?


২১. ১৮ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩২
আবিল (দ্যা লিরিক বয়) বলেছেন: ভালই তো, প্রিয়তে রাখলাম ।

 

মোট সময় লেগেছে ১.২২৯১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি একজন পুরোদস্তর আইটির লোক। আমি, আমার মেয়ে, স্বামি, মা আর আমার গনকযন্ত্র নিয়েই আমার ভুবন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই