বিড়াল ভাবে আমার কেনো
চিকন হলো স্বর
আমায় দেখে বাঘের মতো
পায় না কেনো ডর
কুকুরটাও দেখলে আমায়
ঘেউ করে কয় `সর'
দেখলে কুকুর তাইতো আমার
গায়ে আসে জ্বর।
প্রভূ তোমার বিচারখানা
সমান হলো না
কাউকে দেবে তামাম জাহান
কাউকে দেবে না।
প্রভূ বলে- `দিচ্ছি তোমায়
বাঘের মতো ডাক'
বাঘের মতো কণ্ঠ দিয়ে
বিড়াল দিলো হাক
ঘরের মানুষ ভয় পেয়ে কয়
`বাঘ পড়েছে বাঘ'
লাঠি-বেন্দা-শাবল নিয়ে
করলো সবাই তাক।
বাঘ হয়েছে বাঘের মাসি-
বিড়ালটাকে মার
ভণ্ড বিড়াল বাঘ সেজেছে
ভেঙ্গে ফেলো ঘাড়।'
মারের চোটে ভণ্ড বিড়াল
ক্ষত দিলো তার নাক
বলল আরো- বাঘের চেয়ে
ভালো আমার ডাক
প্রভূর বিচার ঠিক ছিলো ভাই
আমার চাওয়া `গুল'
আমার মতো কেউ বল না
প্রভূর বিচার ভুল।
যার যা যেমন আদল হবে
যার যা যেমন রূপ
মহান প্রভূ সব দিয়েছেন
রূপ সে অপরূপ।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।