কবি ছড়াশিল্পী সাজজাদ হোসাইন খানের
৬২ তম জন্মদিন আজ
দেশের অন্যতম কীর্তিমান ছড়াকার, শিশুসাহিত্যিক, সাংবাদিক ও ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘কলম’-এর সম্পাদক কবি সাজজাদ হোসাইন খানের ৬২তম জন্মদিন আজ। তিনি ১৯৪৮ সনের ১৬ মে কিশোরগঞ্জ জেলার ভৈরবে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস বি-বাড়িয়া জেলা সদরের ঘাটুরা গ্রামে। সফিকুল হোসেন খান ও আয়েশা খাতুন দম্পতি সন্তান সাজজাদ হোসাইন খান স্বাধীনতা উত্তর এদেশের ছড়াসাহিত্য ও শিশুসাহিত্যে রেখেছেন অনবদ্য অবদান। তার ছড়াগ্রন্থের মধ্যে রাজার কথা প্রজার কথা, নীল সবুজের হাট, স্বৈরাচারের ঐরাবত, মেঘের খামে চুমকি দানা, জোসনামাখা চাঁদ, ভাঙা চাঁদের রাঙা পাথর ও তারার গগন উল্লেখযোগ্য। তার শিশুতোষ গদ্যগ্রন্থ ‘সোনালী শাহজাদা’ একটি অন্যতম জনপ্রিয় গ্রন্থ। এছাড়াও তিনি লিখেছেন দুই কাননের পাখি, নীল সাগরে ভূতের বাড়ি ও লেংড়া জীনের বাগানবাড়ি’র মতো উল্লেখযোগ্য শিশু-কিশোর সাহিত্য। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সমর্থনে তার সম্পাদনায় প্রকাশ হয় সাহিত্য সংকলন ‘বিদ্রোহী বাংলা’। সাজজাদ হোসাইন খান বাংলা একাডেমী ও জাতীয় প্রেসকাবের সদস্য, বাংলা সাহিত্য পরিষদ ও ইতিহাস পরিষদের (ঢাবি) জীবন সদস্য এবং ঢাকা শিশু-কিশোর ফাউন্ডেশনের নির্বাহী সদস্য।
জনাব খান পারাবার সাহিত্য পুরস্কার (১৯৯৫) জাকারিয়া শাহ স্মৃতি পুরস্কার (২০০২), কিশোরকণ্ঠ সাহিত্য পুরস্কার (২০০৭), লেখা প্রকাশ সাহিত্য পুরস্কার (২০০৮), রকীবুল ইসলাম ছড়াপদক (২০০৮), শব্দশীলন একাডেমী সাহিত্য পুরস্কার (২০১০)-এ ভূষিত হন।
কবি ছড়াশিল্পী সাজজাদ হোসাইন খানের ৬২ তম জন্মদিন আজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পাখি মন

রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।