somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিকের দেশপ্রেম, দেশপ্রেমের রাজনীতি বনাম টিপাইমুখ বাঁধ

২০ শে মে, ২০০৯ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কানসাটে যারা মারা গেছিল হেরা কি দেশপ্রেমিক আছিল ? যাগো গুলিতে হেরা মারা গেছে হেরাও দেশপ্রেমিক আছিল ? এইডা একটা প‌্যারাডক্স হইতারে । আমার বুঝনের কাম না !

কথা হইল দেশপ্রেম নিয়া । ক্যাডায় দেশ প্রেমিক ? বিম্পি - জামাতের আমলে কানসাটের গরীব মানুষগুলারে মইরা প্রমান করতে হইছিল সরকারের ঐ সিদ্ধান্ত ভুল আছিল । তবু বিম্পি-জামাত দেশপ্রেমিক ! তারেক-কোকো সহ শত শত বিম্পি-জামাতের নেতাগো হাজার হাজার দুর্নীতির কাহিনী হেরা ক্ষমতা থিক্যা নামনের পর থেইক্যা পত্রিকাগুলায় একের পর এক আইতেই আছে । তাও হেরা দেশপ্রেমিক !

হাসিনা গলা ফাডাইয়া, রেডিও-টিভি কাঁপাইয়া কইছিল বাংলাদেশ আওয়ামিলীগ বিরোধী দলে গেলেও হরতাল করবনা । কারণ- হরতালকারীরা দেশ ও জনগণের শত্রু । তবু হেরা হরতাল করছিল । হেরা দেশপ্রেমিকই থাইক্যা গেল ।হেগো দেশপ্রেমিকের তকমায় এতটুকু দাগ পড়েনাই ।

টিপাইমুখ বাঁধ নতুন কোন ইস্যু না । বিম্পি-জামাতের আমলে কি হেরা এইটা নিয়া কোন স্টাডি করছিল ? এখন আমরা যখন এইডা নিয়া তথ্য সংগ্রহ করতে মাঠে নামলাম দেহি বিগত সরকারগুলা এইডা নিয়া কোন কাজই করেনাই । অথচ,১৯৫৫ সাল থিইক্যাই নাকি এইডা বাস্তবায়ন অইব অইব করতাছে । তাইলে অখনকার এই টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলন কি দেশপ্রেমের প্রকাশ ? নাকি ততোধিক দেশপ্রেম রাজনীতির প্রকাশ ?

বিরোধী কোন দল যেন আগামীকাইল মহাসমাবেশের ডাক দিছে টিপাইমুখ বাঁধের এজেন্ডা নিয়া । আমার তো বেআক্বেল হওনের জোগাড় । এইটা নিয়া দুইডা পোস্ট দিয়া আমি তো দেশপ্রেমিক হইয়া গেলাম ।আমার গায়ে দেশপ্রেমিকের তকমা লাইগা গেল !

দেশপ্রেমের ধরণ ক্ষমতায় থাকলে একরকম আর ক্ষমতায় না থাকলে আরেক রকম । সব কিছুর মূলে ক্ষমতা । যেইডা করলে আমার ক্ষমতা পোক্ত হইব আমি হেইডাই করুম-দেশপ্রেমের আড়ালে ।যেইডা করলে আমার ক্ষমতা কইমা যাইবার সমুহ সম্ভাবনা আছে হেইডা দেশরক্ষা করলেও আমি করুমনা ।

টিপাইমুখ বাধ নিয়া আঃলীগ এখন যেইটা করছে বিম্পি-জামাত ক্ষমতায় থাকলেও হেইডা করত ।আর বিম্পি-জামাত এখন যেইটা করছে আঃলীগ বিরোধী দলে থাকলেও হেইডা করত ।তাইলে আসল তেলেসমাতি কোনহানে ? ক্ষমতায় ? নাকি অক্ষমতায় ? আমরা অক্ষম হইলেই কি দেশপ্রেম বাইয়া বাইয়া পড়ে ? আমার হাতে ক্ষমতা নাই বইল্যাই কি আমি টিপাইমুখ বাধের বিরুদ্ধে ?

বিম্পি-জামাত-আঃলীগ-জাতীয় পার্টি বুঝিনা । আমি দেশের স্বার্থবিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে । এই বিরোধীতা যদি কখনো আমারে রাজাকারের দলে ফেলায় আমি খুশী, যদি কখনো মুক্তিযোদ্ধার দলে ফেলায় আমি খুশী ।আমি তো আম পাব্লিক ! আমার তো দুনিয়া পাল্টানোর ক্ষমতা নাই । যে নিজের নেতা-ই পাল্টাইতে পারেনা হে আর কী দুনিয়া পাল্টাইব ?
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ রাত ১:৪০
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাসূলের (সা.) অনুসারি হবেন শুধুমাত্র সাহাবা (রা.), অন্যরা এবং ওলামা ওলামার অনুসারি হবেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১১ ই জুন, ২০২৬ রাত ১:৪০




সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।

সূরা:... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×