somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে আল্লাহ ব্লগের সব নাস্তিকরে তোমার গোলাম বানাইয়া দাও (আমীন)

২৬ শে মে, ২০০৯ রাত ৮:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার যে কী হইল ? খালি বিশ্বাস ছুইটা যাইতে চায় । কোন কিছুতেই আর বিশ্বাস নাই । সব কিছুতেই কেন জানি যুক্তির কষ্টিপাথরে ঘসিয়া ঘসিয়া উহার মাজেজা বাহির না কইরা থাকতে পারিনা । হযরত আলীর (নবীজি নিজে কইছেন, আমি জ্ঞানের শহর আলী তার দরজা)একটা হাদীসে পড়ছিলাম ইসলামের মইধ্যে যুক্তির চেয়ে বিশ্বাসের স্থানই বেশি । আবার নুরুল আনোয়ারে পড়ছি এইটা বাইনাল এফরাত এবং তাফরিত । মধ্যপন্থা ।

আলীয়া আলী ইজেতবেগবিচের ইসলাম বিটুইন ইস্ট এ্যান্ড ওয়েস্টেও এইডা (ইসলাম) রে ভাববাদ এবং বস্তুবাদের যৌথসর্জন হিসাবে দেখানো হইছে । ধর্মের ম্যালা বই পইড়া একসময় নিজেরে ইসলামী চিন্তাবিদদের মত মনে হইত । এমন অনেক প্রশ্নের সমাধান আবিস্কার করছিলাম যা অনেক বড় বড় বেডায়ও দিতে পারেনাই । আধুনিক ইসলামী চিন্তাবিদদের সব গুণ নিজের মইধ্যে দেইখ্যা কী রকম শান্তিই না পাইতাম ।

ধর্মের বই পড়িলেই ধার্মিক হওয়া যায়না ।

তাইলে কি আমিও ধার্মিক থাকতাম পারুম না ? আল্লায় যদি কারো অন্তরে সিল মাইরা দেয় হে নাকি আর ইহ জিন্দেগীতে হেদায়েত পাইতে পারেনা । আমি এমন কী দুষ করছি যে আমার অন্তরে আল্লায় সিল দিব ? যত দুষ ব্লগের নাস্তিক গো । এরা এমন সব যুক্তি আমার সামনে আনছে আমার ঈমানডাই না শেষমেশ শেষ হইয়া যায় ! ও আল্লাহ গো আমি এখন কী করতাম ? আমারে কেডায় কইছিল নাস্তিকগো লগে ব্লগাইতে ?

এর আগেও আমার ঈমান একবার যাই যাই করছিল । টাইফয়েড, টিবি আর বোন টিবির সাহায্যে আল্লাহ আমারে সে যাত্রা বাঁচাইছিলেন । এইবার ও কি তাইলে সেইরাম কোন অসুখ অপেক্ষা করতাছে ? নাকি এবার সত্য সত্যই নাস্তিক হইয়া যামু ? আমার হলের সাদী ভাইরে যখন দেখতাম আল্লাহরে গাইল পাড়তাছে তখন খুব খারাপ লাগত । কিন্তু যেইদিন পেটের ব্যাথায় অস্থির হইয়া চিল্লাইতাছিল 'ও আল্লাহ বাঁচাও'- আমার হাসি পাইতাছিল । নাস্তিকও আল্লারে ডাকে ? আমি তো দেখি অসুখ না থাকলেই আমার মইধ্যে নাস্তিকের ব্যারামডা দেখা দেয় ! তাইলে কি সব আস্তিকরা অসুস্থ ? আর সব নাস্তিকরা সুস্থ ? বিপদে পড়লেই কেবল ধর্ম আর আল্লাহ ?

আগে হুনছি মরার সময় শয়তান হারামী খালি ধোকা দেয় । ঈমান নিয়া মরন খুব কঠিন কাজ ।এখন তো দেখি মরার আগেই ব্লগের নাস্তিকগো ধোকাবাজিতে বেদিশা হইয়া আমার ঈমান যওনের জোগাড় । তাইলে মরার সময় কী অবস্থা হইব ?

হে আল্লাহ আমারে ঈমান নিয়া মরনের তওফিক দাও । ব্লগের নাস্তিকগো ধোকাবাজি থেকে আমাকে পানাহ দাও । শয়তানের কুমন্ত্রনা থেকে মুক্তি দাও । আর আমারে সেই শক্তি দাও যাতে ব্লগের সব নাস্তিক গো তোমার গোলাম বানাইয়া দিতাম পারি ।

হে আল্লাহ ! ব্লগের সব নাস্তিকরে তোমার গোলাম বানাইয়া দাও ।আমীন ।

৩২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×