রাজ্জাকের আত্মীয়রে পিডাইয়া মাইরা ফালাইছে সেইজন্য এই কথা কইতাছি না । নিজে এহনো ভাড়াটিয়া সেইজন্যও বোধহয় না । আমার তো মনে হয় সত্য এইটাই যে ঢাকার বাড়ীওয়ালা হওয়ার পূর্বশর্ত হলো ইতর হওয়া ।
বাড়ী বানাইতে গেলে মাস্তানগো টাকা দেওয়া, বিদ্যুৎ,পানি,গ্যাসওয়ালা এবং ট্যাক্সওয়ালাগো হাজার ধরনের ঝামেলা সাইরা আপনে যখন বাড়ীর মালিক বইনা যাইবেন - ইতরামী ছাড়া আপনার সকল স্বভাবই বোধহয় মইরা যাইব ।
যেই চাকরী করি আল্লায় দিলে আর বছর কয়েকের মইধ্যে নিজেরে একখান বাড়ীর মালিকের কাতারে নিবার পারমু বইলা মনে লইতাছে ।
কিন্তু তখন কি আমিও ইতর হই যামু ?
এই পর্যন্ত চারজন বাড়ীর মালিক পাইছি-একটাও ভাল পাইনাই । যদিও প্রতি মাসের শুরুর আগেই আমার ভাড়ার টাকা দিয়া দিতাম ।তবু হেগো খাই খাই যাইতনা ।ব্যাংকের টাকায় বাড়ী করছে । পারলে পুরা টাকাটাই ভাড়াটিয়ার কাছ থেকে আদায় কইরা লয় । প্রতি বছর ভাড়া বাড়াইত, একহালায় তো একবছরে দেড় হাজার টাকা বাড়াইছিল ! এ ছাড়া পানি নিয়া ঝামেলা, কেয়ারটেকার নিয়া ঝামেলা,পাশের বাড়ির সাথে ঝামেলা, ট্যাংকি পরিস্কারের ঝামেলা-অন্তহীন ঝামেলাবাজ এক ব্যক্তির নাম ঢাকার বাড়িওয়ালা ।
সেইদিন কাজীপাড়া দিয়া ঢুইকা ক্যান্টনমেন্টের দিকে যাইতাছি । রাস্তায় বৃষ্টি ছাড়াই পানি জইমা আছে । ভ্যানে কইরা লোকজন পানি পার হচ্ছে আর বাড়িওয়ালাগো চৌদ্দগুষ্টি উদ্ধার করছে । রাস্তা ঠিক করার দায়িত্ব সরকারের হইলেও বাড়িওয়ালাগোরে কেন গালি দিচ্ছিল মাথায় আসতাছিলনা ।পাবলিকের কথা হইল এই বাড়িগুলার পানি জইমা আছে রাস্তায় এই পানি দুর করার দায়িত্ব হেগোই ।
ভাইবা চিন্তা ঠিক করছি ঢাকার মইধ্যে বাড়ি করুমনা । তাইলে সবাই আমারে ইতর কইব ।বাড়ি ঢাকা কেন্দ্রিক করতে হইলে ঢাকার আশেপাশে ঘন্টা খানিক দূরত্বের মইধ্যে করুম । আর বিকেন্দ্রিকরণের পথে হাইটা সরকার যদি চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী, সিলেটকে প্রশাসনিক রাজধানী, আর ঢাকাকে রাজনৈতিক রাজধানী ঘোষনা কইরা ঢাকার ইহজাগতিক গুরুত্ব কমাইয়া দেয়-তাইলে ঢাকাতেই একখান বাড়ী বানানোর কিঞ্চিত খায়েস রইল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


