কথা হচ্ছিল সদ্য পরিচিত দুজনের মধ্যে। একজন নারী অন্যজন পুরুষ।
ছেলে: প্রো-পিকটা কি আপনার ? (প্রোফাইলে বিয়ের সময়কার ছবি ঝুলতেছিল)
মেয়ে: কেন এমন প্রশ্ন ?
- পিকটা খুব সুন্দর।
- হ্যাঁ ওটা আমার ছবি।
- আপনার কি এ ছবির চেয়ে সুন্দর কোন ছবি আছে ?
- নাহ্ । মেয়েদেরে বিয়ের ছবিই সবচেয়ে সুন্দর হয়।বিয়ের দিন মেয়েরা সুন্দর হয়ে যায় যাতে বরের দেখে ভাল লাগে।
-ছেলেরা হয়না ?
-নাহ্ ।
-মেয়েরা সুন্দর হয় কেন ?
-ছেলেরা তো বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট হয়। তাই তারা সুন্দরী মেয়ে দেখলেই পেছনে ছোটে। এই জন্য বিয়ের দিন আল্লাহ মেয়েদেরকে অনেক সুন্দর করে দেয়।
-মেয়েরা কিসে আকৃস্ট হয়?
- মেয়েরা দেখে ছেলেটা তাকে সুখী করতে পারবে কিনা, সে কতটা যোগ্য, কতটা দায়িত্বশীল এই সব।
-আপনি বলতে চাচ্ছেন মেয়েরা চেহারা দেখে ছেলেদের পছন্দ করেনা ?
-হ্যাঁ। আপনি দেখেন ফেসবুকে বা ব্লগগুলোতে প্রো-পিকে সুন্দরী মেয়ের ছবি থাকলে ছেলেরা হামলে পড়ে। আজাইরা প্যাচাল পাড়ে।ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আরো কত কী! কোনদিন কোন মেয়েকে দেখেছেন কোন ছেলের সাথে এই সব করতে ? মেয়েরা অনেক বেশী রিয়েলিস্টিক।
-ঠিক বলেছেন। আমি যেমন আপনার ছবি দেখে ছবির প্রেমে পড়ে গেছি। কিন্তু আপনার সেরকম কোন অনুভূতি হয়নি।
-একদম ঠিক কথা।
-তাহলে আপনি বলতে চাচ্ছেন ছেলেরা সুন্দরী মেয়েদের পেছনে ঘুরে আর মেয়েরা খোঁজে যোগ্য ছেলে ?
-একদম ঠিক ধরেছেন।
-তাহলে তো একথাটাও বোধহয় ঠিক যে, ছেলেরা সুন্দরের পুজারী আর মেয়েরা স্বার্থের পুজারী!!
-কইছে আমনেরে ! আমি কি সেই কথা কইছি নাকি?
-কোন কথা কইছেন?
-আমি বলছি মেয়েরা রিয়েলিস্টিক হয়।
-সেইটা কি স্বার্থ চিন্তা কইরা না?
-ধুর !! আপনি এখন অফ যান তো। বোঝেনা খালি প্যাচাল পাড়ে।
-আমি নাহয় বুঝিনা। আপনি একটু বুঝাইয়া কননা!
-আপনারে কি আমি ব্লক করলে খুশী হন ?
-ননননা কী যে কন ! ব্লক করবেন কেন ? এমন সুন্দর ছবিটা তো আর দেখতে পারুমনা তাইলে।
-তাইলে এইবার অফ যান।
ছেলেটা অফ গেল। সে বুঝলোনা একটা মেয়ের সাথে তর্ক করতে করতে সে কত বড় একটা জিনিস আবিস্কার করল। তার আবিস্কারটা হল-সকল লুল-ই সুন্দরের পুজারী! অন্য সবাই অসুন্দরের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

