রোগটির নাম জেনেছি মায়োপ্যাথি (Myopathy)। এটা এক ধরনের মাসলের রোগ। এতে মাসল শুকিয়ে যায়।(এই রোগের আরো অনেক ধরনের প্রভাব রয়েছে।)
আমার বড় ভাই এ ধরনের রোগে আক্রান্ত। ডাক্তাররা জানিয়েছিলেন (২০০০ সালের দিকে) এই রোগের কোন চিকিৎসা এখনো আবিস্কৃত হয়নি।(ঢাকার সিএমএইচের ডাক্তার)। আমার বড় ভাইয়ের বয়স যখন ৩০+ তখন তিনি অনুভব করতে থাকেন যে তার হাতের জোর আগের থেকে আস্তে আস্তে কমে আসছে। তিনি এক সময় ব্যায়াম করতেন। তার হাতদুটোর মাসল বেশ স্বাস্থ্যবান ছিল। কিন্তু ধীরে ধীরে শুকাতে শুকাতে এখন একেবারে শীর্ণ হয়ে গেছে। হাত দিয়ে দুই কেজি ওজনের কিছু তুলতে গেলেও অনেক কষ্ট হয়।বলা যায় কোন ধরনের কাজই তিনি এখন আর করতে পারেননা।
মাঝে মাঝেই আমরা বিভিন্ন ধরনের ডাক্তার দেখাই তাকে। (যখন জানতে পাই যে অমুক ডাক্তারের চিকিৎসায় অমুকের এ ধরনের অসুখ ভাল হয়েছে)। কিন্তু দেখা যায় যে দীর্ঘদিন সেই ডাক্তারের চিকিৎসা নিয়েও কোন উন্নতি নেই। ফলে হতাশ হয়ে আবার নিয়তীর হাতে সপে দিতে হয় সব।
আমি নেটে এ নিয়ে অনেক দিন ধরেই খোঁজ করছি কোন চিকিৎসার উপায় পাওয়া যায় কিনা। সেভাবে কিছুই পাইনি এখনো। ব্লগে মেডিকেলের অনেক ছাত্র যেমন রয়েছেন তেমনি হয়তো কোন বিশেষজ্ঞ ডাক্তারও রয়েছেন। তারা হয়তো আমাকে এ ব্যাপারে একটা স্পষ্ট ধারনা দিতে পারবেন যে, আসলেই মায়োপ্যাথির (বা আমার ভাই যে ধরনের মাসলের রোগে আক্রান্ত) কি কোন চিকিৎসা এখনো আবিস্কৃত হয়নি ? আর যদি হয়ে থাকে তাহলে (দেশের মধ্যে) এ ব্যাপারে বিশেষজ্ঞ কোন ডাক্তারের খোঁজ যদি দিতে পারেন তাহলে চিরকৃতজ্ঞ থাকব।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



