খুলেছে শৃঙ্খল, মেলেছে ডানা
বরণ করছে তারে হাজারো মালা
দুই জোটে স্বৈরাচারীর প্রয়োজন এতই বেশী
হয়েছিল তাই এতদিন দর কষাকষি
ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি হবেন এই আশ্বাসে
এক জোটে ভিড়লেন চোরের বেশে
ভুলে নি জনতা স্বৈরাচারী শাসকের ইতিহাস
গণতন্ত্র ফিরাতে ঝড়ে পড়া অজস্র লাশ!
গণতন্ত্রের নামে মিথ্যা বলেন যারা
স্বৈরাচারীকে নিয়ে ক্ষমতায় যেতে চায় তারা
মানিকে মানিক চেনে, চোরে চোর
দুই জোট তাকে নিয়ে করেছিল তোড়জোড়
এক জোটে চলছে এখন বিজয়ের সুর
অন্য জোটে চলছে ক্যালকুলেশন, নতুন মোড়
দুই জোটের কবল থেকে জনগণ চায় মুক্তি
স্বৈরাচারীকে পুনর্বাসিত করতে জোটগুলোর কত যুক্তি!
ছোট হোক বড় হোক এক জোটে ঢুকে
হাটু গেড়ে স্বৈরাচারী বসল বাংলার বুকে
এদেশের সাধারণ জনতার চোখে
সর্ষের মধ্যেই ভূত, তাড়াবে কাকে?
১৯।১২।০৬, ডাক্তার পাড়া, ফেনী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


