somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অটোক্যাড কি ও এর ব্যবহার –প্রথম পর্ব

০৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অটোক্যাড একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সফটওয়্যার। কম্পিউটারে অটোক্যাডের ড্রয়িং কমান্ড দিয়ে যে কেউ ডিজাইনের বিভিন্ন ক্ষেত্রে নান্দনিকতা নিয়ে আসতে পারেন। বিশেষ করে আর্কিটেকচারাল ড্রাফটিং-এ।

একসময় আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররা কাগজে ড্রয়িং করতেন। সেটা ছিলো ম্যানুয়ালি। অনেক শ্রম ও সময় লাগতো। তাছাড়া ড্রয়িং পেপারের মধ্যে ইরেজার দিয়ে ঘষতে ঘষতে পেপারের বারোটা বেজে যেতো। তাছাড়া ড্রয়িং করতে কনভার্ট করতে হতো। যেমন ১০০ ফুটকে ১০ইঞ্চিতে বা প্রয়োজন মতো কনভার্ট করে তা ড্রয়িং করতে হতো। কম্পিউটারে কাজগুলো করতে অনেক দামী কম্পিউটার ব্যবহার করতে হতো। যেটা ক্রয় করা অনেকেরই সাধ্যের বাইরে ছিলো। বিশেষ করে মেইনফ্রেম কম্পিউটার কিনে অটোক্যাড চালানো অনেকের পক্ষেই অসম্ভব ছিলো।
এখন কম্পিউটারের দাম অনেক কমেছে। সাধ্যের মধ্যেই থাকায় অনেকেই শুধুমাত্র বিনোদনের জন্যে কম্পিউটার ব্যবহার করেন। আমাদের দেশে মানুষ এখন প্রযুক্তি নিয়ে বেশ সচেতন। কারণ তারা জানেন প্রযুক্তিতে দক্ষ মানে স্বণির্ভর জাতি, স্বনির্ভর দেশ। আর তাই সে প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেকেই বেকারত্বকে দিয়েছেন ছুটি।

ক্যারিয়ার গড়তে ভালোভাবে শেখার বিকল্প নেই। অটোক্যাড শিখতে হলেও তা ভালোভাবে শিখতে হয়। কোনরকম অটোক্যাড শিখে তা কাজে লাগানো সম্ভব নয়।

অটোক্যাডে ২ডির ব্যবহার বেশি। যেমন বাড়ির প্ল্যান, এলিভেশন, সেকশন, ফার্নিচার লে-আউট এসব টুডিতে করা হয়।

অটোক্যাড ব্যবহার হয় এমন প্রতিষ্ঠান আমাদের দেশে অনেক। বহুল ব্যবহৃত ক্ষেত্রটি হচ্ছে রিয়েল এস্টেট। সেক্টরটিতে অটোক্যাড এক্সপার্টদের ব্যাপক চাহিদা রয়েছে। কারণ প্রতিনিয়ত ফার্মের সংখ্যা যেমন বাড়ছে তেমনি এক্সপার্টদের ও চাহিদা বাড়ছে। একফার্ম থেকে আরেক ফার্মে গেলেই বাড়তি সেলারি। তাই কাউকে এক্ষেত্রে দমিয়ে রাখা সম্ভব নয়।

মেকানিক্যাল, ফার্নিচার, সিভিল, এম্ব্রয়টারিতে ও অটোক্যাড ব্যবহার লক্ষ্য করা যায়। এক্ষেত্রে সুবিধা হচ্ছে অনেক কাজ বাসায় বসে করা যায়। চাকুরির পাশাপাশি অটোক্যাড শিখে যে কেউ বাড়তি উপার্জন করতে পারেন।

সেজন্যে প্রয়োজন ৩টি জিনিস:
১. নিজের কম্পিউটার বা ল্যাপটপ
২. মনোবল-আমিও পারবো
৩. ঠান্ডা মাথায় নিরলস পরিশ্রম।

আজ এতটুকুই। পরবর্তী পর্বে অটোক্যাডের অন্যকোন বিষয় নিয়ে লিখবো। সেই পর্যন্ত ভালো থাকুন।
[email protected]
Click This Link


সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×