somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অটোক্যাড সফটওয়্যার ইন্সটল ও পেইজ সেটআপ পর্ব-২

০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতপর্বে অটোক্যাড কি ও এর ব্যবহারের ক্ষেত্র নিয়ে আমরা জেনেছিলাম। অটোক্যাডে কাজ করা বেশ সহজ। শুধু কমান্ডগুলো জেনে বারবার চর্চা করলেই হলো।

এবারের পর্বে আমরা অটোক্যাড ২০০৭ বা এর আগের যে কান ভার্সনের সফটওয়্যার ইন্সটল করা ও কাজ শুরু করার জন্যে পেইজ সেটআপ শিখবো। চলুন শুরু করা যাক। এটা কাজ শুরুর প্রাথমিক ধাপ।

শুরু করতে আপনাকে ল্যাপটপে বা ডেস্কটপে অটোক্যাড সফটওয়্যারটি ইন্সটল করে নিন।
ডেস্কটপ হলে প্রোগ্রাম ফাইলে ফ্রি অটোক্যাড ২০০৪ থাকতে পারে। সেখান থেকে ইন্সটল করে নিন। যাদের অটোক্যাড ২০০৭ ভার্সনটি আছে আরো ভালো।

অটোক্যাডে কাজ করতে প্রথমে পেইজ সেটআপ করে নিতে হয়। এখানে আপনাকে যদি বলা হয় ৫০ ফুট দৈর্ঘের ও ২০ ফুট প্রস্থের একটি রাস্তা আকতে বলা হয় আপনি ৫০ ফুটই দৈর্ঘ নিবেন। কারণ অটোক্যাডে জায়গার অভাব নেই। আপনি চাইলে কয়েক হাজার মাইল পর্যন্ত দৈর্ঘের রেখা টানতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো দৈর্ঘ ও প্রস্থ নিয়ে পেইজ সেট আপ করে নিতে পারেন।

unit সেটআপ:
আমরা ডেসিমেল বা ইঞ্চিতে আর্কিটেকচারাল ড্রাফটিং এর কাজ করতে পারি। বিশ্বব্যাপি ডেসিমেল পদ্বতি ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশে এখনো কিছু ক্ষেত্রে ইঞ্চি/ফিট পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। আজ আমরা ফিট পদ্ধতিতে পেইজ সেটআপ শিখবো।

চলুন শুরু করা যাক:

অটোক্যাড ইন্সটল করে তাতে প্রবেশ করুন। স্ক্রিনের টপে ফরমেট লেখায় ক্লিক করুন। তাতে লম্বা একটি লিস্ট দেখতে পাবেন। Unit এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স দেখা যাবে। ডায়ালগ বক্সের ডান পাশে Lengthএর নিচে Decimal লেখা আছে। তাতে ক্লিক করুন।
আপনি তাতে দেখতে পাচ্ছেন
ডেসিমেল
আর্কিটেকচারাল
ইঞ্জিনিয়ারিং
সাইন্টিফিক
ইত্যাদি

আর্কিটেকচারাল সিলেক্ট করুন। পরবর্তী বক্সে precision এ ০’-০”-একদাগকে ফুট, দুই দাগকে ইঞ্চি বলা হয়- সিলেক্ট করুন।
insertion scale ঘরে ইঞ্চিতে সিলেক্ট করা থাকলে তা পরিবর্তন করার প্রয়োজন নেই। ওকে ক্লিক করে বেরিয়ে আসুন।

ড্রয়িং লিমিট সেট করা:
format ক্লিক করে ড্রয়িং লিমিটে ক্লিক করুন।
এন্টার চাপুন। এবার কমান্ড লাইনে ক্লিক করুন। কিবোর্ডে একসাথে Shft@ একসাথে চাপুন। তাতে ৫০০’,৫০০’ লিখে এন্টার চাপুন।
এবার অটোক্যাডে কমান্ড লাইনের নিচে গ্রিড এ ক্লিক করুন। স্ক্রিন জুড়ে গ্রিড দেখা গেলে বুঝবেন আপনার পেইজ সেটআপ ঠিক হয়েছে।
একবারে না হলে কয়েকবার চেষ্টা করুন। খুবই সহজ।
কিবোর্ডে f7 চাপুন। গ্রিড চলে যাবে। এবার ভিউ থেকে Zoom এ গিযে All ক্লিক করুন। এতে আপনি আপনার ড্রয়িং ছোটবড় করে দেখতে পারবেন।
বারবার চর্চা করুন। practice শেষে মাইক্রোসফট ওয়ার্ডের মতো একই নিয়মে নাম দিয়ে সেভ করুন।
=এখানে ৫০০ দিয়ে দৈর্ঘ ও প্রস্থ ৫০০ ইঞ্চি বোঝানো হয়েছে।

আজ এতটুকুই। আশাকরি শীঘ্রই নতুন টপিকস নিয়ে আবার ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন।
ই-মেইল
[email protected]
গত পর্বের লেখা
Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×