somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন ৪০০ বছরের ঢাকাকে বাঁচিয়ে রাখি

২৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকায় যারা ৮০ সালের পূর্ব থেকে আছেন তারা এখনকার ঢাকায় বসবাস করে নিদারুন কষ্টে আছেন । এত গাড়ী, এত মানুষ, দোকান-পাট, প্রতিষ্ঠান,সুবিশাল অট্টালিকা আর সব'চে বিস্তৃত যান-জট। অনিয়ম, দুর্নীতি, খুন-খারাবি, ছিনতাই এসব নিত্যনৈমিত্তিক ব্যাপার । অথচ আমাদের ছেলেবেলার ঢাকা এমন ছিলো না । খুবই পরিচ্ছন্ন, দুষনমুক্ত ছিলো সেই পরিবেশ। খেলার মাঠ ছিলো পর্যাপ্ত, পুকুর মাঝে মধ্যেই দেখা যেতো ।

লালবাগ কিল্লারমোড় বাজারের পিছনে থেকে নবাবগন্জ বাজার হাজারীবাগ পর্যন্ত ছিলো বহমান বুড়িগংগা নদী । মাঝে মাঝে নদীতে গোসল করতে যেতাম । বর্ষাকালে বুড়িগংগার এই শাখাটি এত বড় আকার ধারন করত, সামনে গেলে ভয় পেতাম । বালুঘাট থেকে কামরাংগীর চর যেতে নৌকায় প্রায় ১৫ মিনিট লাগত।

একসময়ের ঢাকা বিখ্যাত ছিলো মসজিদের নগরী হিসেবে আজ আমর মনে হয় ঢাকা "প্রাইভেট কারের নগরী" । পৃথীবির অন্য কোন রাজধানীতে এত অল্প সড়কে এত অধিক সংখ্যক প্রাইভেট কার আছে বলে আমার জানা নেই । কারের চাপে ঢাকা আজ বেসামাল ! বেসামাল তার ট্রাফিক ব্যবস্হা । অবৈধ গাড়ী , বেপরোয়া গতির কার, ভূয়া ড্রাইভিং লাইসেন্স সহ কার , অপরিপক্ক, অল্প বয়েসি ড্রাইভার হাজারো রকম -সকম ! বেচারা ট্রাফিক পুলিশ অনেক ক্ষেত্রে প্রাইভেট কার না ধরেই বিষয়টি এড়িয়ে যান কারন মনে ভয় " না জানি আবার কোন এমপি, মিনিস্টার,আমলার গাড়ী শেষতক না চাকুরীই চলে যায় কিংবা খাগড়াছড়ি পোস্টিং !!!

অফিস টাইমে যানযট , আমার মতো বাসে যারা অফিস যাতায়াত করেন নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন পিক আওয়ারে মাত্র ১টি বাচ্চা নিয়ে স্কুলের উদ্দেশ্যে ছুটেছে ১টি গাড়ী । আবার অনেকে বেগম সাহেবা রান্না শুরু করতে গিয়ে দেখেন বাসায় পেয়াজ নেই , চললেন ১কেজি পিয়াজ কিনতে প্রাইভেট কার নিয়ে ।

আমার জন্ম পুরানো ঢাকায়, লালবাগে । ৭৭- ৭৮ সালের দিকে যখন আমি ছোট তখন আমাদের আশে পাশে প্রাইভেট বলতে ছিলো "আনোয়ার গ্রুপ অফ ইন্ড্রাস্টিজের" মালিকের ১টি ভক্সওয়াগন প্রাইভেট কার । যাকে আমি "কাউট্টা গাড়ী" বলতাম কারন গাড়িটি দেখতে কচ্ছপের মত ছিলো । ঐ গাড়ী সকালে বের হবার সময় আমরা ছোটরা দলবেধে গলির মুখে হাজির হতাম শুধু গাড়ীটিকে একনজর দেখার জন্য ।

মাত্র ৩দশকের মাথায় ঢাকার রাজপথে আজ হাজার হাজার গাড়ী । কেউ কি জানেন গাড়ী বেড়েছে কতগুণ ? বিত্তবানেরা কোটি টাকা দামের লেক্সাস, মার্সিডিজ, বিএমডব্লিই, পাজেরো গাড়ীতে বেড়িয়ে দারিদ্রতার মুক্তি, দেশের মুক্তির নানা সুমধুর বক্তব্য দেন। শুনতে ভালো লাগে , আশা জাগে কিন্তু ফল আর হয় না । দেশের অর্ধেক মানুষ আজ চরম দারিদ্যসীমার নীচে বাস করছে । ঢাকা ক্রমে ক্রমেই অবসবাসযোগ্য হচ্ছে । তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিয্য, জৌলুস হারিয়ে সে আজ এক ইট পাথরের জংগলে পরিনত হয়েছে । তারপর ও মানুষ স্বপ্ন নিয়ে ঢাকায় আসছে, রাজধানীর বুকে জীবিকার তাগিদে থেকে যাচ্ছে লাখো মানুষ । ঢাকাকে ছাড়তে চায়না কেউ !

কিন্তু ঢাকা এখন মূমুর্ষ তাকে বাঁচাতে হলে ঢাকাকে ছড়িয়ে দিতে হবে প্রত্যেক জেলায় , সমগ্র বাঙলাদেশে । ঢাকায় একটি মাঝারী ভুমিক্ম্প হলেই ভয়াবহ অবস্হার সৃষ্টি হবে । ইদানিং হাল্কা ভুমিকম্পের পদচারনা হচ্ছে । ক'বে যে বড় আঘাত হানে? অপরিকল্পিত অট্টালিকায় পূর্ন ঢাকা নগরীতে ভূগর্ভের পানির স্তর কমে গিয়েছে ।

ঢাকার চতুর্দিকে ১০০ কি:মি: পর্যন্ত দ্রুত গতির এমআরটি (ম্যাস র‌্যাপিড ট্রান্সপোর্ট ) সিস্টেমে নতুন ট্রেন চালু করা উচিত । যাতে করে ঢাকার আশে পাশের জেলার লোকেরা অফিস করে নিজ বাড়ীতে চলে যেতে পারবেন । অহেতুক ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকতে হবে না । প্রত্যেক জেলা শহরে কর্মসংস্হান, চিকিৎসা, নাগরিক সুবিধা, বিচার-সালিস ব্যবস্হা, বিভাগীয় শহরগুলো থেকে সরাসরি বিদেশে আসা-যাওয়ার রিক্রুটিং, মেডিকেল টেস্ট সহ যাবতীয় বন্দেবস্ত, বিমানবন্দর আধুনিকীকরন ইত্যাদি ইত্যাদি। প্রাইভেট কারের নিয়ন্তন করতে হবে যে ফ্যামিলিতে ১টি কার আছে তারা ৫ বছরের পূবে ২য় গাড়ী ক্রয় করতে পারবেন না । নতুন গাড়ী রেজিস্ট্রেশনের সময় ক্রেতার পূর্বের গাড়ীর তথ্য যাচাই -বাছাই করা হবে । গাড়ী ক্রয়ের অর্থের সঠিক উৎস এনবিআর কতৃক যাচাই করতে হবে । বিলাসবহুল গাড়ীর ট্যাক্স বাড়াতে হবে ।

সরকার এবং জনসাধারনকে বিনীত অনুরোধ যে যেখানে আছেন যার যার অবস্হান থেকে কাজ করি আসুন ৪০০ বছরের ঢাকাকে বাঁচিয়ে রাখি আগামী প্রজন্মের জন্য।



১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×