ঢাকা, ২ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): দেশ ও দেশের মানুষকে বাঁচাতে সংঘাতের রাজনীতি পরিহার করতে হবে বলে মনে করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। এজন্যে আওয়ামী লীগ ও বিএনপি দু-দলের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সুস্থ রাজনীতি, সঠিক নেতৃত্ব ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম। আরো বক্তব্য আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ।
তিনি বলেন, দু-চারটা হরতাল দিয়ে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। বিরোধী দল যদি হরতাল দিয়ে সরকার পতনের কথা ভাবে তা হবে দিবাস্বপ্ন। হরতালে জনগণের দুভোর্গ ও কষ্টই শুধু বাড়বে। সরকার পতনের কোন সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
ওবায়দুল কাদের বলেন, পদত্যাগের জন্যে সরকারকে সময় বেঁধে দেয়ার অধিকার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেই। জনগণ ৫ বছরের জন্যে আওয়ামী লীগকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী নির্বাচনে জনগণই আবার ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে।
তিনি বলেন, বিরোধী দলের হরতাল ও সহিংস আন্দোলনের জবাব উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেয়া হবে। বিরোধী দলের খারাপ আচরণের প্রত্যুত্তর আওয়ামী লীগ ভালো আচরণের মাধ্যমে দেবে বলেও জানান তিনি। অতীতের অসাদাচরণের জবাবে ভালো আচরণ করতেই জনগণ গত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটকে সুযোগ দিয়েছে।
(শীর্ষ নিউজ ডটকম/এসইউ/ডিএইচ/এইচআর/১৩.৩৫ঘ)
দেশ বাঁচাতে সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে আসুন: কাদের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।