somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 ‘এটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন’: মারা................ ডোনা

০৪ ঠা জুলাই, ২০১০ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোটা ফুটবল ক্যারিয়ারে কেবল সফলতা আর সফলতা। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন, পেয়েছেন ফুটবলের ‘রাজপুত্রের’ খেতাব। ফুটবলার হিসেবে তাঁর সফলতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু একজন কোচ হিসেবে ম্যারাডোনাকে কীভাবে মূল্যায়ন করবেন আপনি? কোচ হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দেওয়ার পণ নিয়ে দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন। শুরু থেকে দুর্দান্ত খেলে আসা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে বিধ্বস্ত! এ কারণে কোচ ম্যারাডোনার সফলতা-ব্যর্থতা নিয়ে বিতর্ক হতে পারে। এ রকম একটা হারের পর ম্যারাডোনার মনের অবস্থাটা কী শুনুন। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন দিন—জানিয়ে দিয়েছেন এই কিংবদন্তি।
‘৫০ বছর বয়স হতে চলেছে। কিন্তু এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি আমাকে। এটাই আমার জীবনের সবচেয়ে কঠিন দিন!’ হারের প্রতিক্রিয়ায় গতকাল শনিবার রয়টার্সকে বলছিলেন ম্যারাডোনা। আর্জেন্টিনার বিদায়ে তাঁর মনে পড়ছে ফুটবল থেকে বিদায়ের মুহূর্তটি। তবে সেই স্মৃতিও নাকি এতটা কঠোর ছিল না। ভগ্ন হূদয়ে ম্যারাডোনা বলছেন, ‘যে দিন ফুটবল থেকে বিদায় নিয়েছিলাম, আজকের দিনটি সে রকম হতে পারত। কিন্তু আজকের দিনটি তার চেয়েও কষ্টের!
ম্যারাডোনা যে বারবার কঠিন দিনের কথা বলছেন, তা কতটা কঠিন বুঝতে পারছেন? না হলে ম্যারাডোনার মুখেই শুনুন, ‘এটা বক্সার মোহাম্মদ আলীর ঘুষি খাওয়ার মতো! কোনো কিছু করার শক্তি নেই আমার।’
আগের দিন ব্রাজিলের বিদায়ের পর নিশ্চিত হয়েছে কার্লোস দুঙ্গার বিদায়। ম্যারাডোনাকেও হয়তো একই পরিণতি ভোগ করতে হবে। সেই সিদ্ধান্ত আগামী কয়েক দিনের মধ্যে নেবেন জানিয়ে ম্যারাডোনা বলছেন, ‘সতর্কতার সঙ্গেই সিদ্ধান্তটি নেব আমি। আমার পরিবার, খেলোয়াড়, সহকর্মী সবার সঙ্গে আলোচনা করতে হবে। আমি কালও চলে যেতে পারি। কিন্তু ফুটবলারদের অবশ্যই আর্জেন্টাইনদের মতো করে খেলে যেতে হবে।’
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×