somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঘা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ

১৬ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী, ১৬ জুলাই (শীর্ষ নিউজ ডটকম): রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম রবির বিরুদ্ধে র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে র‌্যাব পরিচয়ে পথচারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হন ওই ছাত্রলীগ নেতা। এ নিয়ে থানায় অভিযোগ করা হলেও পুলিশ তা গ্রহণ করেনি। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার হরিরামপুর এলাকার প্রবাসী

ইমরুল হক জয়পুরহাট থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় বানিয়াপাড়া এলাকায় পৌঁছলে বাঘা রবিউল ইসলামসহ অজ্ঞাত নামা কয়েকজন নিজেদের র‌্যাব পরিচয়ে তার পথরোধ করে ব্যাগ তল্লাশি করতে চায়। এতে ওই প্রবাসীর সন্দেহ হলে তাদের আইডিকার্ড দেখতে চান। তারা কার্ড না দেখিয়ে প্রবাসীর ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। এ অবস্থায় তিনি চিৎকার করলে প্রতিবেশী কয়েকজন ছুটে আসে। এ ফাঁকে ঘটনাস্থল থেকে সহযোগীদের নিয়ে সটকে পড়েন ছাত্রলীগ নেতা। এ ঘটনায় শুক্রবার প্রবাসীর বড় ভাই আজমল হক বাঘা থানায় ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম রবির নামে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি।

বাঘা থানার ওসি আমিনুর রহমান অভিযোগের কথা স্বীকার করে শীর্ষ নিউজ ডটকমকে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে মামলা নেয়া হবে বলেও জানান তিনি।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা অভিযোগ নাকচ করে বলেছেন, স্থানীয় রাজনীতিতে গ্রুপিং-লবিংয়ের কারণে প্রতিপক্ষ এ নানা অপপ্রচার চালাচ্ছে।

(শীর্ষ নিউজ ডটকম/এমআর/এস/১৬.১৩ ঘ.)
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×