somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ছবির ২৪ ঘন্টা নিরাপত্তা দিচ্ছে ২ জন পুলিশ: রিপোস্ট

২৭ শে মে, ২০১১ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার ভাইয়েরা দেশের বর্তমান আইন-শৃঙ্খলার পরিস্থিতি কেমন তা অনেকের কাছেই জানা। তাই এই বিষয় নিয়ে কথা বলতে চাইনা। তবে আইন শৃঙ্খলা যাই হোক এটা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী নিজেদের নিরাপত্তা মাঝে মাঝে যে দিতে পারছেন না তা মাঝে মাঝে পত্র-পত্রিকায় জানা যায়।
যাই হোক বাংলাদেশে বর্তমান পুলিশ বাহিনীতে মোট সদস্য সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৫৪৬ জন (পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য)। আর বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি সাথে এই পুলিশ সদস্যসহ। অর্থ্যাৎ হিসাবটা হল প্রতি ১১৬৩ জন লোকের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১ জন পুলিশ। উল্টা করে বললে প্রতি ১ জন মানুষের নিরাপত্তার জন্য নিয়োজিত ০.০০০৮৮ জন পুলিশ। এই সংখ্যা দেখেই বোঝা যায় বাংলাদেশের আইন-শৃঙ্খলার অবস্থা কি হওয়া উচিত। এখন যা আছে তা সুবহানআল্লাহ।
ভাই একবার ভাবুন বাংলাদেশের যদি ১৬ কোটি জনগণের মধ্যে হঠাৎ করে ১ কোটি লোক স্ব-ঘোষিত সন্ত্রাসী হয়ে যায় তাহলে আমাদের এই পুলিশ ভাইদের পক্ষে কি সম্ভব ছিল যে ১০০ জন সন্ত্রাসীর পেছনে ১ জন পুলিশ দৌড়ানো। তা হত আত্মঘাতি। যা হোক আমরা অনেক ভাল জাতি।
আসল কথায় আসি। যেখানে একজন মানুষের জন্য বরাদ্দ ০.০০০৮৮ জন পুলিশ সেখানে মাত্র একটি পলিসাইন কাগজের উপর ছাপানো ছবির নিরাপত্তার দায়িত্বে ২ জন পুলিশ সদস্য তাও ২৪ ঘন্টা। বিষয়টা সবার কাছে হয়তো স্বাভাবিক লাগছে.... হয়তো লেখাটি পড়ে কেউ আবার আমাকে রাষ্ট্রদ্রোহী রাজাকারও বানাবেন। তবে ভাই যারা অন্তত দেশকে দেশের মানুষকে ভালবাসেন তারা বলুন এটাকি স্বাভাবিক কোন ঘটনা????
ছবিটা কার তা এতোক্ষনে সবাই বুঝে ফেলেছেন। হ্যাঁ ব্লগার ভাইয়েরা ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবের।
আপনারা যারা গুলিস্তানের দিকে যান তারা একটু বায়তুল মোকাররমের পাশ দিয়ে যাবেন। তাহলে দেখতে পাবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ ও ২ নং গেটের মাঝের দেয়ালে বঙ্গবন্ধুর একটা ছবি রয়েছে। ছবিটি পলিসাইন কাগজে ছাপানো একটি এ্যালমুলিনয়ামের ফ্রেমের উপর বাঁধায় করা। আর এই ছবিটার নিরাপত্তার জন্য সব সময় দুইজন করে স্বশস্ত্র পুলিশ পাহারায় নিয়োজিত রয়েছেন। শুধু তাই না ছবিটার সামনে অনেকখানি ফুটপথও ঘিরে রাখা হয়েছে যাতে কেউ ছবিটির কাছে ঘেষতে না পারে। যারা ফুটপথ দিয়ে হাটেন তাদের সবাইকে এই জায়গায় আসলে ফুটপথ থেকে নেমে রাস্তায় হাটতে হয়।
এই ঘটনাটি আমাদের দেশের জন্য কতটা কাঙ্খিত???????
এটা কি বাড়াবাড়ি নয়???????????????
একটু ভেবে দেখি........................
১০টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×