somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন শৃঙ্খলার এতো উন্নতি হয়েছে যে অপেশাদারও খুন করার সাহস পায়!!??

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ লজ্জ্বা কার? দেশ আজ কোথায় আছে? অরাজকতার সংজ্ঞা কি তা এখন বুঝছি। দেশের মানুষ শান্তি আছে কতটুকু তা আর কাউকে চোখে আংগুল দিয়ে দেখাতে বা বোঝাতে হবে না। অন্ধ লোকটিও এখন জানে দেশে কি হচ্ছে।
সকালে টেলিভিশনে সংবাদটি দেখে হতভম্ব হয়ে গেছি। এটাও সম্ভব?! সাগর ভাই ও রুনি আপু খুন। তাও নিজেদের বাসায়। পূর্ব শত্রুতার যেখানে বালাই নাই সেখানে এই পরিকল্পিত হত্যাকান্ড কি ভাবে ঘটলো? হয়তো সাগর ভাই স্বপ্নেও ভাবেননি কখনো তার জীবন নাশ হতে পারে।
হয়তো একবারের জন্যও নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন না। তারপরও ঘটে গেল এমন ঘটনা।
ময়না তদন্ত শেষে ডাক্তার বলেছে এই হত্যাকান্ডটি অপেশাদার খুনিদের দ্বারা সংগঠিত হয়েছে। হয়তো বা তাই!
কিন্তু প্রশ্ন হল আজ আমরা কোথায় আছি যে সহজে একজন অপেশাদার ব্যক্তি খুন করার সাহস পায়। কোথায় দেশের আইনের শাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? কোথায় সাহারা খাতুন ও টুকুর চিরুনী?
কোন অনুকুল পরিবেশ পেলে একজন অপেশাদার ব্যক্তিও খুন করার ক্থা চিন্তা করতে পারে, নিজেকে খুনের পেশায় নিয়োজিত করতে পারে?
হয়তো এই হত্যাকান্ডটি কোন রাজনৈতিক হত্যাকান্ড নয়। হয়তো এর সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ কিংবা ছাত্রদল-যুবদল কিংবা শিবিরের ক্যাডাররা জড়িত না। তবুও এটা হত্যাকান্ড। তবুও বলতে হবে দেশে আইনের শাসন নেই, তবুও বললে হবে দেশ এখন অপরাধের স্বর্গ রাজ্য। অপরাধীদের অভয় আশ্রম।
যদি প্রমানিত হয় সাগর ভাই রুনি আপু হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিরা অপেশাদার খুনি তাহলে সরকারে ধন্যবাদ (!) তারা ঘরে ঘরে চাকরি না দিতে পারলে ঘরে ঘরে পেশাদার খুনি তৈরি করে দিয়েছে, খুনি হবার পরিবেশ সৃষ্টি করে দিয়েছে।
এই ধিক্কার কাকে দিব....
বলতে পারেন আপনারা???????????????
১৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×