somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণসঙ্গীত রচনার দায়ে কারাগারে যাওয়ার আশঙ্কা ইলাহির

২১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের প্রতিভাদীপ্ত এক তরুণ ভারতের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য শেষ পর্যন্ত সংগীতকে বেছে নিয়েছেন। এমসি কাশ হিসেবে পরিচিত রওশন ইলাহি নামের বিশ বছর বয়সী এই শিল্পী এরই মধ্যে শ্রীনগরসহ কাশ্মিরে প্রধান প্রধান শহরে বিশাল ভক্তমন্ডলী গড়ে তুলেছেন এবং সংগীতের মাধ্যমে মানুষকে ভারতের শাসন বিরোধী সংগ্রামে উজ্জীবিত করছেন। তরুণ এ শিল্পী কাশ্মিরে চলমান সংগ্রামকে বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্য ইংরেজীতে লেখা সংগীতের আশ্রয় নিয়েছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ও কাশ্মিরের ওপর ভারতের শাসনের প্রতিবাদ জানানোর জন্য সংগীতে তীক্ষ্ম শব্দের হুল ফুটাতেও দ্বিধা করেননি তিনি । কাশ্মিরে ব্যাপক জনপ্রিয় এ শিল্পী আমাদের সংবাদদাতাকের বলেন, তিনি জানেন, এ ধরনের গণ-সংগীত রচনার দায়ে তাকে যে কোনো সময়ে কারাগারে যেতে হতে পারে। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে ভারত বিরোধী চেতনা উস্কে দেয়ার অভিযোগে গত কয়েক মাসে কাশ্মিরে বেশ কয়েকজন শিক্ষাবিদকে গ্রেফতার করেছে পুলশি।
এদিকে উইকিলিকসের ফাঁস করা নথিপত্রে ভারতের মানবাধিকার লংঘনের কথা যখন বলা হয়েছে তখন এ সব ঘটনা ঘটছে কাশ্মিরে। উইকিলিকসের ফাঁস করে দেয়া নথিপত্রে দেখা গেছে, ভারতের নিরাপত্তা বাহিনী যে কাশ্মিরে মানুষের ওপর নির্যাতন করছে তার প্রমাণ মার্কিন কূটনীতিবিদদের কাছে তুলে দিয়েছে রেড ক্রুশ। রেড ক্রশের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত সরকার বির্তকিত এই অঞ্চলের মানুষের ওপর নির্যাতনের দাবিকে সব সময়ই উড়িয়ে দিতে চেয়েছে। গত ছয় মাসে ভারত বিরোধী বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মিরে নিহত হয়েছে অন্তত ১১১ জন । নিহতদের মধ্য নারী ও শিশু রয়েছে। রেড ক্রশ আরো বলেছে, কাশ্মিরে যে বিপুল সংখ্যক ব্যক্তিকে আটক রাখা হয়েছে তাদের বেশির ভাগই নিরীহ বেসামরিক মানুষ। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক অনেক মানবাধিকার গোষ্ঠি কাশ্মিরে মানবাধিকার লংঘন প্রতিরোধে ভারতের প্রতি জরুরী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে।

৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×