somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইকিলিকসের দলিলে তেল-আবিব কেন অনুপস্থিত

২২ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিশেষত পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও পাশাপাশি আরব জগত সম্পর্কে গোপন চাঞ্চল্যকর কূটনৈতিক তথ্য উদঘাটন ও পরিবেশনের মাধ্যমে সারা বিশ্বে শোরগোল তুলেছে ওয়েবসাইট উইকিলিকস্। কিন্তু উইকিলিকসের তৎপরতার সুবাদে বহু অজানা তথ্য সম্বন্ধে অবহিত ও পরিতুষ্ট হওয়ার পাশাপাশি অনুসন্ধানী সমাজ বিস্ময় প্রকাশ করছেন যে, উইকিলিকসের প্রকাশিত তথ্যবহরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও মান্য সমস্ত নীতি ও আইনের লঙ্ঘনকারী ইসরাইলের নাম অনুপস্থিত থেকে যাচ্ছে কেন। বিশেষজ্ঞ মহল আরো বিস্মিত হচ্ছেন এই দেখে যে আরব দেশগুলো ও আরব রাজনৈতিক কূটনীতিক ব্যক্তিত্বদের নামোল্লেখের পাশাপাশি মধ্যপ্রাচ্য সমস্যার মূল হোতা ও ঘটকের ভূমিকায় তৎপর ইসরাইলের নাম স্বতঃসিদ্ধভাবে যেখানে শামিল হয়ে যাবার কথা সেখানেও ইসরাইলের নাম গরহাজির থেকে যায় কীভাবে? আরো লক্ষণীয় উইকিলিকসের দলিলে ঐ সমস্ত আরব দেশ সর্বশেষ চর্চিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিন্ন স্বার্থের সম্পর্কে যারা জড়িত। যুক্তরাষ্ট্র ও ঐ আরব দেশগুলোর মধ্যকার সম্পর্কে স্বার্থসংশ্লিষ্ট টানাপোড়েনের খবরগুলো দেখা যায়, বেশ গুরুত্ব পেয়েছে উইকিলিকসের দলিলে। নি:সন্দেহে সবচেয়ে বেশি বিপাকে ফেলেছে উইকিলিকস মার্কিন যুক্তরাষ্ট্রকে। কিন্তু একথাও সত্য যে স্বদেশের অজস্র শিল্পসংস্থার ও বিশেষত সফর সংক্রান্ত, শিল্পস্থাপনার প্রয়োজনে আত্ম সংরক্ষণে অসমর্থ বিভিন্ন দেশে ঠুনকো অজুহাতে সশস্ত্র হামলা চালানো ও দখলদারী কায়েমের মাধ্যমে যুক্তরাষ্ট্র দেশগুলোর মূল্যবান রসদ সম্পদ লুটে নিয়ে যাচ্ছে এবং একই প্রক্রিয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্তে সামাজিক রাজনৈতিক অশান্তি ও অস্তিতিশীলতা সৃষ্টি করে যাচ্ছে, মার্কিন নেতৃত্ব স্বয়ং স্বীকার না করলেও বিশ্বের শিক্ষিত সচেতন মহল তা ঠিকই বোঝেন। কিন্তু আন্তর্জাতিক লুটেরাও তস্করের ভূমিকা পালন করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র একাকী নয়। ইউরোপীয় ভূভাগে গ্রেট বৃটেন ও অন্য অনেককে যেমন, মধ্যপ্রাচ্যে তেমনি তার অপকর্মের দোসর হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র স্থাপিত রয়েছে ইসরাইলকে। ইসরাইল এ পর্যন্ত অনুপস্থিত রয়েছে উইকিলিকসের দলিলে। ভবিষ্যতের দলিলে তার নাম থাকবে কী? মন্তব্য শোনা যাচ্ছে, শীর্ষ পর্যায়ে মার্কিন নীতি নির্ধারণে নিয়ামকের ভূমিকা নিভিয়ে থাকে যে শক্তিশালী ইহুদি লবি, তারাই হয়তো উইকিলিকসের প্রকাশিতব্য তথ্যাবলী যাচাই-বাছাই করে দেখছে পরে কোনো এক সময় ইসরাইল সংক্রান্ত তথ্যগুলো দিনের আলো দেখবে ইহুদি লবির অনুমোদন সাপেক্ষে। এমন প্রশ্নও সজোরে উচ্চরিত হচ্ছে যে যাবতীয় দলিল রচনার ও প্রকাশের মূল কলকাঠি ঘুরাচ্ছে স্বয়ং ইসরাইল নয়তো?
২০০৬ সালে উইকিলিকসের যাত্রা শুরু। সংস্থার সমাগম ঘটেছে অত্যন্ত তৎপর মানবাধিকার আন্দোলন কর্মীদের এবং সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ ব্যক্তিদের। ওয়েবসাইটের দাবি রয়েছে তাথ্যের সত্যতা যাচাই না করে এবং তথ্যের উৎস সম্বন্ধে নিশ্চিত না হয়ে তারা দলিল প্রকাশ করে না। ন্ধএদের হেড অফিস সুইডেনে অবস্থিত হওয়ার সুবাদে তথ্যসংগ্রহের অবাধ সুযোগ এদের জন্য লভ্য- কারণ সুইডিশ কর্তৃপক্ষ তথ্যসংগ্রহের উৎস জানাতে সাংবাদিকদের ওপর চাপ প্রয়োগে অনাগ্রহী। প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী ওয়েব সাইটে কর্মরত রয়েছেন। বিশ্বজুড়ে যত বিরোধ ও দুর্নীতি বিরোধী আন্দোলন কর্মীদের মঞ্চে পরিণত হয়েছে চার বছর ধরে।
অবশেষে ওয়েবসাইটটির পেছনে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র যে পন্থায় হোক উইকিলিকসকে হেনস্থা করতে তৎপর দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। খুব স্বাভাবিক। বিশ্বে মার্কিন পরিচিত প্রতিষ্ঠা ও মর্যাদা এভাবে ভূলুন্ঠিত হওয়ার ঘটনা এর আগে আর কোনো সময় ঘটেনি। স্বভাবতই ক্ষুব্ধ মার্কিন কর্তৃপক্ষ উইকিলিকসের ওপর।
আশা করা যায়, উইকিলিকসের তথ্য ভান্ডারে ইসরাইলী দুষ্কর্মের দলিলও সংরক্ষিত রয়েছে এবং সময়ান্তরে তা প্রকাশিত হবে। এমনও তো হতে দেখা যেতে পারে, ইসরাইল সংক্রান্ত যাবতীয় তথ্য ও সংবাদ যাচাই বাছাই করার পর মার্কিনস্থ ইহুদি লবি এখন কিছু তথ্য প্রকাশের উইকিলিকস কে অনুমতি দিয়ে দেবে, যেখানে ইসরাইলকে তেমন কোনো গুরুতর কেলেংকারিতে জড়িত দেখা যাবে না। অস্বাভাবিক কিছু নয়।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×