আসলে আমরা কি খুব ভাল আছি ? সময়ের স্রোতে গা ভাসিয়ে বিত্ত বৈভব লুটে নেয়ার লোভাতুর খেলায় জয় লাভ করায় কি জীবনের সবকিছু ? সম্পদ আর ক্ষমতার পেছনে আজ আমাদের দৌড়ের যে গতি তার কাছে ম্লান হতে বসেছে মানবতা, মুখ থুবড়ে পড়েছে নৈতিকতা।পাশবিকতা প্রদর্শনের লড়াইয়ে ক্ষেত্র বিশেষে আমরা হীংস্র পশুকেও হার মানিয়ে দিচ্ছি। বিগত পবিত্র শবেরাতের রাতে আমিন বাজারে ছয় ছাত্র পিটিয়ে হত্যার যে নৃশংসতা তা জাহেলিয়া যুগের অপকর্মকেও হার মানায় । পত্রিকার পাতা খুল্লেই চোখে পড়ে খুন, ধর্ষন, রাহজানির নিত্য নতুন পাশবিক ঘটনা। এমন কি অবৈধ সম্পর্কের প্রলোভনে মা তার স্নেহের স্বন্তান কে র্পযন্ত হত্যা করতে দ্বিধা করছেনা । পিতৃতুল্য শিক্ষকের কাছেও সতীত্ব হারাচ্ছে শিক্ষার্থী। স্বামী স্ত্রী কে হত্যা করছে স্ত্রী স্বামী কে হত্যা করছে । টাকার জন্য মানুষের দেহ থেকে ছিনিয়ে নেয়া হচ্ছে অংগ-প্রত্যঙ্গ । আরো পরিতাপের কথা এই জঘন্য কাজে দেশের সবচেয়ে মহৎ পেশাজীবি চিকিৎসক গণ জড়িত । একটি দেশের শিক্ষক, চিকিৎসক, আইন রক্ষাকারী বাহিনী যখন বিপথগামী হয়ে যায় তখন সে দেশের উপর স্লষ্টার গজব পড়তে বাধ্য। আমরা ভুলে গেলেও এ কথা সত্য যে, সবার উপরে একজন শ্রেষ্ঠ বিচারক আছেন এবং তিনি সব কিছুই জানেন ও খবর রাখেন । পবিত্র কোরানের সূরা কাসাসের ৫৯ নং আয়াতের শেষে বলা হয়েছে
" আমি জনপদ কে তখন-ই ধ্বংস করি যখন ইহার বাসিন্দারা জুলুম করে " । সুতরাং, একটি ভ্রষ্ট জনপদের জন্য মহান রাব্বুল আলামীনের এটি একটি সাবধান বাণী ।
গতকাল বাংলাদেশ সহ উপমহাদেশে ঘটে গেল ৬.৮ মাত্রার ভুমি কম্প।গতকালের ভূমিকম্পে উপমহাদেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সরকারি হিসেবে ৫৩। ভারতে ৩১ জন তিব্বতে ৭ জন নেপালে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পে নেপাল ও তিব্বতের পাহাড়ি এলাকায় ব্যাপক আকারে ভূমিধসের ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখনো ওই অঞ্চলে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারের জন্য ভারতীয় সেনাদের একটি উদ্ধারকারী দল অভিযান নেমেছে। কিন্তু বর্ষা ও কাদা মাটি ধসের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে বলে জানা যায়। মহান স্রষ্টার অপার কৃপা বাংলাদেশে সে রকম ক্ষয়-ক্ষতি হয়নি । কিন্তু, আমাদের জন্য এ এক পরম সতর্ক বাণী । বিগত দিনে আমাদের সমাজে যে নগ্নতা ও নৃশংসতা ছড়িয়ে পড়েছে তা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। এ জন্য ধর্মীয় অনুশাষণ হতে পারে প্রধান হাতিয়ার । পরবর্তীতে এ নিয়ে বিশদ লেখার চেষ্টা করবো । সে পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাই কে হেফাজত করুন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

