somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৬-১৮ অক্টোবর লালন উৎসব, পাবে সামান্যে কি তার দেখা! : যাবেন নাকি আরশী নগর ?

১৩ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতদুর জানা যায় , ১৭৯০ সালের ১৬-ই অক্টোবর লালন সাঁই তার আখরাতে (ছেউড়িয়া,কুষ্টিয়া) দেহ ত্যাগ করেন। প্রতিবছর এই দিন কে ঘিরে কুষ্টিয়ার অদূরে ছেউরিয়ায় লালন উৎসব হয়ে থাকে।এই বছর-ও হতে যাচ্ছে লালর উৎসব। আগামী ১৬-১৮ ই অক্টোবর ২০১১ এই মহোৎসব অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশ থেকে আগত হাজারো ভক্তের আগমনে মুখরিত হবে লালন আখড়া। দেশ বরেণ্য বিভিন্ন শিল্পী লালন সংগীত পরিবেশন করবেন। সংস্কৃতির রাজধানী কুষ্টিয়া লালন উৎসব উপলক্ষে সাজবে এক বিশেষ মহিমায়। শহরের বাতাসে ভেসে বেড়াবে লালনের সেই অমর বাণী গুলো ।


লালন সাঁই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক সাধকদের মধ্যে অন্যতম। তিনি একাধারে বাউল সাধক, বাউল গানের গীতিকার, সুরকার ও গায়ক। তাঁকে ‘বাউল সম্রাট’ হিসেবেও অভিহিত করা হয়। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাঁকেই ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল (তাঁর মৃত্যুর ১২ দিন পর তৎকালীন পাক্ষিক পত্রিকা মীর মশাররফ হোসেন সম্পাদিত 'হিতকরীতে' প্রকাশিত একটি রচনায় সর্বপ্রথম তাঁকে "মহাত্মা" হিসেবে আখ্যায়িত করা হয়)।

আজকের কর্পোরেট দুনিয়াতেও লালনের ভাব-দর্শন দারুণ ভাবে সমাদৃত। ইট পাথরের মানুষ গুলোও খুজে ফিরতে চাইছে লালন দর্শন। লালনের গান ছিল অধ্যাত্ব ভাবাবেগের ফসল।লোভাতুর মানব মনকে সংযত করে নিজেকে খুজে ফেরাই ছিল লালনের মুল বাণী। আজকের হানাহানির এই সময়ে পৃথিবীর মানুষ দুনিয়াদারিতে খুব বেশী ক্লান্ত হয়ে পড়েছে। তাই লালন দর্শন এই প্রজন্মের কাছে এত আদৃত।

যেতে পারেন আপনিও : ইন্টারনেটের যুগে কুষ্টিয়া কিভাবে যাবেন সে কথা লিখে পোষ্ট দীর্ঘায়িত করতে চাই না । তবু ছোট কথায় বলে রাখি কুষ্টিয়া শহর থেকে লালনের আখরা রিক্সায় মাত্র ১০ মিনিটের পথ। শহরে বেশ কয়েকটি থাকার ভালো হোটেল আছে। আর সবচেয়ে বড় কথা কুষ্টিয়া অতিথি পরায়ন শহর, গেলেই বাকী সব এমনিতেই বন্দোবস্ত হয়ে যাবে । এরপরেও অতি সাবধানী পাঠকদের জন্য এক জন লালন ভক্তের নম্বর (রোকন-০১৭১২-৮১০১৪৭) দিয়ে দিলাম । যার কাছে ফোন দিয়ে যাবতীয় তখ্য নিয়ে নিতে পারেন।

তাহলে ঘুরে আসুন আরশী নগর। ও হ্যা ফিরে এসে সব কিছু যেন জানাতে ভুলবেন না !!!
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৪১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×