কতটা পথ গেলে সেই শুরুতে ফেরা যায় ?
কতটা শিউলী কুড়ালে ছেড়া মালা গাথা যায় ?
কতটা দামাল হলে ভোকাট্রা ঘুড়িটা ধরা যায় ?
কতটা মাতাল হলে সব দু:খ ভোলা যায় ?
কতটা নীল হলে শ্রাবনের আকাশ হওয়া যায় ?
কতটা হীংস্র হলে আরেকটা যুদ্ধের ডাক দেয়া যায় ?
কতটা আকিঁয়ে হলে একটা মোনালিসা আকাঁ যায় ?
কতটা নষ্ট হলে নিজের মানচিত্র খাওয়া যায় ?
কতটা প্রেম জমা হলে তোমাকে আবার ভালোবাসা যায় ?????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

