বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১তম। গত বুধবার এই তালিকা প্রকাশ করা হয়েছে।
যুক্তরাজ্যের বেসরকারি সংস্থা নিউ ইকোনমিকস ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে প্রতিবছর সুখী দেশের তালিকা প্রকাশ করছে। মানুষের গড় আয়ু, সুখ-সমৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত প্রভাবসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে ‘হ্যাপি প্লানেট ইনডেক্স’ শীর্ষক এই তালিকা তৈরি করা হয়।
২০১২ সালে ১৬১টি দেশের তালিকায় ৮৯ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে আছে কোস্টারিকা। লাতিন আমেরিকার এই দেশ সম্পর্কে বলা হয়েছে, মানব উন্নয়ন সূচকে দেশটি ধারাবাহিকভাবে উন্নতি করছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে এ ক্ষেত্রে তাদের অবস্থান শীর্ষে। মাথাপিছু আয়ের দিক থেকে সমান হওয়া সত্ত্বেও ওই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় পরিবেশগত স্থিতিশীলতা রক্ষা এবং বৈষম্য বিলোপে এগিয়ে আছে কোস্টারিকা
এর পরপরই আছে যথাক্রমে ভিয়েতনাম ও কলম্বিয়া। দেশ দুটির পয়েন্ট যথাক্রমে ৬৪ ও ৬০ দশমিক ৪। আর নিচের দিক থেকে ১৫১, ১৫০ ও ১৪৯তম দেশ যথাক্রমে বতসোয়ানা, চাদ ও কাতার।
৫৬ দশমিক ৩ পয়েন্ট নিয়ে তালিকায় ১১তম অবস্থানে আছে বাংলাদেশ। আর বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ৩২তম। তবে সাম্প্রদায়িক সংঘাত এবং একের পর এক জঙ্গি হামলা সত্ত্বেও এগিয়ে আছে পাকিস্তান। তাদের অবস্থান ১৬তম।
তবে সুখের তালিকায় যুদ্ধ ও হানাহানিতে জর্জরিত আফগানিস্তান এবং তাদের ওপর হামলাকারী যুক্তরাষ্ট্রের তফাত খুবই সামান্য। তালিকায় আফগানিস্তান আছে ১০৯তম স্থানে, আর যুক্তরাষ্ট্র ১০৫।
সবচেয়ে খুশির বিষয় হল বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে খুন, রাহাজানি, জঙ্গি প্রভৃতি নাশকতা মূলক পরিস্থিতিকে সরকার কঠিন ভাবে দমন করেছে। এছাড়া সকল প্রকার অপশক্তি ও বিভিন্ন ষড়যন্ত্রমূলক থেকে দেশকে প্রতিহত করেছে। সাম্পদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার আজ বদ্ধ পরিকর। বিগত জোট সরকারের আমলে দেশে অস্থিরতা চরমভাবে বিরাজ করেছিল । কিন্ত্র্র আজকের প্রেক্ষাপটে দেশে খুব শান্তি বিরাজ করছে দুই একটা অনাকাঙ্খিত ঘটনা ছাড়া। যেটা জোট সরকারের আমলের থেকে কিছুই না। তাছড়া শিক্ষা, শান্তি প্রগতি সবকিছু সরকারের অসীম প্রচেষ্টায় অনেক সফলতার মুখ দেখেছে। ডিজিটাল প্রযুক্তির কারণে জনগণ আজ অনেক শান্ত্রির মধ্যে বসবাস করছে দ্রুত গতিতে কাজ করতে সক্ষম হচ্ছে।
অতএব সার্বিক উন্নয়ন ও সফলতার মাধ্যম দিয়ে সরকার আজ অনেক এগিয়ে এবং যার প্রেক্ষিতে উন্নত বিশ্বকে পিছিয়ে ফেলে বাংলাদেশ আজ একটা মানসম্মত তালিকায় অবস্থান করেছে ।আর এসবই সম্ভব হয়েছে সরকার ও জনগণের উন্নয়নে সহঅবস্থান। কারণ একটু শান্তি ও সুখী দেশ প্রতিষ্ঠায় লক্ষ লক্ষ শহীদের আতœত্যাগের মাধ্যম দিয়ে আমাদের এ সুখি সমৃদ্ধি দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। আমরা চাই এ উন্নয়ন অব্যাহত থাকুক এবং এ দেশ যেন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে এ কামনা সকলের।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



