somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি-জামাত শিবিরের হুমকির মুখে এরশাদ

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথেই দেশের মধ্যে বিএনপি জামাত এক বিধ্বংসী পরিস্থিতির সৃষ্টি করে। প্রায় ৪১ জন লোকের প্রাণহানি সহ অসংখ্য লোক হতাহতের খবর পাওয়া গেছে। ধ্বংস হয়েছে সকল অর্থনৈতিক উন্নয়নের উপকরণ। ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্থসহ দেশের চলমান উন্নয়নকে করেছে ত্বরান্বিত। বাংলাদেশ যে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছিল আজ তাহা অনুন্নত ও জঙ্গি রাষ্ট্রের দিকে অবস্থান নিয়েছে। তাই বাংলার সাধারণ মানুষ চিন্তিত ও শঙ্কিত। কারণ এখন এ দেশের মানুষ নিরাপত্তার অভাবে ভুগছে।

দেশের অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এ সরকারের অনেক রেকর্ড আছে। তার মধ্যে উল্লেখযোগ্য বিগত সিটি কর্পোরেশন নির্বাচনসহ বিভিন্ন উপজেলার পৌরসভার নির্বাচন। কিন্তু আজ নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকার যে সচ্ষ্টে তাহা বিরোধী দল কোনমতে বিশ্বাস করতে পারছে না। কারণ অতীতে তাদের মধ্যে অনেক খারাপ রেকর্ড আছে এ নির্বাচনকে ঘিরে।

জাতীয় পার্টি গণতন্ত্রকে সচল করতে ও উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে দশম জাতীয় সংসদ নির্বাচনে দলের অংশ গ্রহণের জন্য ঘোষণা করে। ফলে নির্বাচনকালীন সর্বদলীয় সরকার প্রধানের মধ্যে তারা নিয়োজিত আছে। এ অবস্থা দেখে বিএনপি জামাতের নেতাকর্মীদের মাথায় বজ্র পড়ে। আর সেখান থেকেই তারা দেশের মধ্যে নাশকতার পরিকল্পনা গ্রহণ করে এবং এরফলে অনেক জনজীবন নষ্ট হয়েছে । এছাড়া অনেক লোক আজ হাসপাতালে দূর্বিষহ জীবন অতিবাহিত করছে।

বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে বঙ্গবীর কাদের সিদ্দিকী ভারতে সফরের পর এরশাদ সাহেবের সাথে দেখা করে। বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানা গেছে তিনি নাকি ভারতের রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। তবে কতটা সত্য সেটা জানা যায়নি। এখন প্রধান বিষয় হলো তিনি বাংলাদেশ নিয়ে ভারতের রাষ্ট্রপতির সাথে কি বলছেন কেউ জানে না। বিশিষ্ট ব্যক্তিদের ধারণা, তিনি এরশাদের সাথে এ দেশের সরকারের প্রতি ভারত সরকারের বিরোধী মনোভাব ও নির্বাচন সংক্রান্ত নেগেটিভ কথা বলে ও ভবিষ্যতে এরশাদের বিপদ সংকুলের সম্ভাবনার দিক উল্লেখ করে তার মাথা ওয়াশ করে। ফলে এরশাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবং তারই ফল স্বরূপ এরশাদের এই পাগলামী।

এছাড়া এরশাদ স্বিকার করছেন তিনি নাকি বিভিন্ন চাপে আছেন। বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে বিএনপির উল্লেখযোগ্য কিছু নেতা তাকে হুমকি ধামকি দিচ্ছে প্রতিনিয়ত। এছাড়া জামাত শিবিরের জঙ্গিরা তাকে হুমকি দিয়েছে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। এসব পরিস্থিতিতে এরশাদের মনোভাবকে নষ্ট করেছে। তবে এখনো বলা যাচ্ছে না তার এটা শেষ সিদ্ধান্ত কি না? এখনো তার এ বক্তব্য প্রত্যাহারের সময় ফুরিয়ে যায়নি। আশা করি অবশ্যই ফিরে আসবেন।

সবাই চাই এরশাদ তার এ বক্তব্য প্রত্যাহার করে নির্বাচনে অংশ গ্রহণের মাধ্যমে দেশের সাংবিধানিক ও গণতন্ত্রকে উজ্জিবীত করুক। দেশের চলমান সার্বিক উন্নয়ন ফিরে আসুক। গণতন্ত্রের হাত শক্তিশালী হয়ে উঠুক ইহায় সকলের প্রত্যাশা।


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×