somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে বইমেলার জন্য উপন্যাস_সাদা সাদা জীবন_

১৬ ই আগস্ট, ২০০৭ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জানুয়ারি, ১৯৯২, এক
গাঢ় নীল রঙের একটা প্যান্ট পরে ইবু দাঁড়িয়ে আছে। অবশ্য গাঢ় নীল বললে ভুল হবে। কারণ রঙ কিছুটা উঠেছে, কিছুটা জ্বলে গেছেÑ সবমিলিয়ে একটা বিশ্রী কালার কম্বিনেশন। অবশ্য হকার্স মার্কেট থেকে মাত্র ৬০ টাকা দিয়ে কেনা প্যান্টের অবস্থা এরচেয়ে আর কী ভালো হবে? সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মাত্র ১৫ বছরের একটা কিশোরের নাকের ডগায় এমন গম্ভীর দীর্ঘশ্বাস মানায় না। তারপরও চলে আসে।
রাব্বীকে দেখা গেল মাথা দুলিয়ে দুলিয়ে আসছে। এসেই বলল, ‘ভিতরে চল।’
‘এখনো একঘণ্টা দেরি আছে। মেশিনটা নাকি এখনো চালুই করা যায়নি।’
‘মেশিন না রে বলদ, কম্পিউটার। সবচেয়ে দামি কম্পিউটার, ৩ লাখ টাকা দাম।’
একটা কম্পিউটারের দাম ৩ লাখ টাকা! রাব্বী নিশ্চয়ই চাপা মেরেছে। কিন্তু হতেও পারে। আসলে কম্পিউটার সম্পর্কে তার তেমন ধারণা নেই। শুনেছে এটা নাকি বিজ্ঞানের আরেক আশ্চর্য। এই মফম্বল শহরে ভিটিটিআই কর্তৃপক্ষই প্রথম এ কম্পিউটারটা এনেছে। আজ সাধারণ জনগণকে তা দেখানো হবে। কিন্তু কম্পিউটার দেখার জন্য এত ভিড় হবে এটা ইবুর আগে জানা ছিল না। আগে জানলে সে আসতই না। কম্পিউটার তো আর উটপাখি না যে দেখতেই হবে। আর দেখেই বা কী?
ছোটবেলায় একবার এমন ঘটেছিল। তখন ইবুর বাবা বেঁচে ছিল। খবর এল আটোয়ারী উপজেলার হিজল নদীর ধারে জলহস্তি ধরা পড়েছে। সেই নিয়ে কত গল্প। এক জেলে নাকি মাছ ধরার জাল ফেলেছে। জালের মাথায় জলহস্তি ওঠে এসেছে। খুবই হাস্যকর গল্প। কারণ জলহস্তির যা জ্ঞান তাতে একটা সাধারণ তইরা জালে তাকে আটকানো সম্ভব না।
জলহস্তি আটকের খবর পেয়ে ছেলে বুড়ো সবাই ছুটছে। রাস্তায় শোনা গেল কিছু উদ্ভট গল্প। এক গ্রামের বুড়ো নাকি দেখেছে। ওটা নাকি জলহস্তি না। এক বিচিত্র প্রাণী ধরা পড়েছে। সেই প্রাণীর নাকি আবার চোখ একটা। সেই প্রাণীকে যে একবার দেখে তারই নাকি ডায়েরিয়া হয়। ওটা নাকি আসলে প্রাণী না, ইচ্ছারূপী জিন। ইবু তার বাবার সঙ্গে ছুটল সেই অদ্ভুত প্রাণী দেখার জন্য। ইতোমধ্যে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। অজপাড়াগাঁয়ের মধ্য দিয়ে হিজল নদীর পাড়ে পৌঁছাল তারা। প্রাণীটাকে দড়ি দিয়ে বেঁধে বাঁশের ফাঁদে আটকে রাখা হয়েছে। তার শরীরের কয়েক জায়গায় রক্ত ঝরছে। পরে জানা গেল ওটা জলহস্তিও না, কোনো জিনও না। ওটা বিরল প্রজাতির একটা গল্গার, যা হিমালয়ের গহিন জঙ্গলে পাওয়া যায়। আর যে গণ্ডার জেলেরা ধরেছে তা ভারতের এক সার্কাস দলের। ওটা খাঁচা ভেঙে পালিয়েছে। এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জলহস্তি নিয়ে যাওয়ার ভ্যান এনেছে। এসে দেখে ওটা জলহস্তি না, বরং গণ্ডার।
পরে পত্রিকা পড়ে ইবু জেনেছে গণ্ডারটা ভারতের সার্কাস দলে ফেরত দেয়া হয়েছে। তবে তিন দিন না খাওয়া অবস্থায় থেকে মারা গেছে। কম্পিউটার সম্পর্কে রাব্বী যেভাবে বাড়িয়ে বাড়িয়ে বলছে তাতে এটাও যে আহামরি কিছু হবে নাÑ এমন ধারণাই করছে ইবু। কোনো একটা অজ্ঞাত কারণে ইদানীং তার কোনো কিছুই ভালো লাগে না। বিশ্বাসেও কেমন জানি অবিশ্বাস ঢুকে গেছে। রাব্বী বলল, বুঝলি, কম্পিউটারের কিন্তু জ্বর হয়।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×