somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্যার পর করণীয়_০০১

১৪ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারাদেশ এখন বন্যার পানিতে ভাসছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তা-ঘাট, আবাদি জমি। মানুষ, হাঁস-মুরগি আর গবাদিপশুর ঠাঁই নেয়ার মতো শুকনো জায়গা খুব কমই আছে। বন্যার পানিতে শুধু বাড়িঘর, রাস্তা-ঘাট আর মাঠের ফসলই ভেসে যায়নি, ভেসে গেছে চাষি ভাইদের জমানো স্বপ্নও। যারা স্বপ্ন দেখছিলেন শীত মৌসুমের আগাম শাকসবজি আর মশলার চাষ করে দু টাকা বাড়তি আয় করবেন তারা এখন হতাশ। হতাশ হলেও ভেঙে পড়েননি কেউ। এমন প্রাকৃতিক দুর্যোগের সাথে তারা বহু বছর ধরে পরিচিত। শেষ চেষ্টা না করে তারা হারতে জানেন না কখনোই। ধার-কর্জ যে করেই হোক তারা এই দুর্যোগ কেটে যাওয়ার পর পরই আবার মাঠে নামবেন। যে জমি এখন পানিতে ডুবে আছে সেই জমিতেই আবার নতুন ফসল ফলাবেন।
এবারের বন্যায় যা তি হওয়ার তা হয়ে গেছে। পানির তোড়ে হারিয়ে যাওয়া কষ্টের সোনালি ফসলের কথা ভেবে সময় নষ্ট না করে, তিটা কিভাবে পুষিয়ে নেয়া যায় সেটাই ভাবুন। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে আগামীতে সে পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে হবে। বন্যার পর পরই কোন্ কোন্ সবজি কিভাবে চাষ করলে কম খরচে ও কম সময়ে সংগ্রহ করা যাবে সে সম্পর্কে জেনে নিয়ে এখনই কাজে নেমে পড়তে হবে।
প্রথমেই জানা দরকার বন্যার পানি নেমে যাবার পর এসময়ে কোন কোন শাক-সবজি-মশলা চাষ করা যেতে পারে। যেসব শাক-সবজি-মশলা চাষ করা যাবে সেগুলোর বীজ কোথায় পাওয়া যাবে। এেেত্র সরকারী ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারী বীজ উৎপাদনকারী ও বীজ ব্যবসায়ীদের সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আগাম চাষে উদ্যোগী কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে প্রয়োজনীয় ফসলের জাতের বীজ। প্রয়োজনে সহযোগিতা নিতে হবে কৃষি বিভাগের। অবশ্যই যে বিষয়ে ল্য রাখতে হবে তা হলো, বীজ সরবরাহের নামে যেন কৃষকরা যেন প্রতারিত না হন, কৃষদের হাতে কোন ক্রমেই নিুমানের বীজ দেয়া না হয়। কৃষক এসময় প্রয়োজনের তাগিদেই বীজ সংগ্রহে তৎপর হবে। কিন্তু এক শ্রেণীর অসাধু বীজ ব্যবসায়ীর খপ্পরে সে যেন না পড়ে সে জন্য বিভিন্ন গনমাধ্যমে প্রচারণার পাশাপাশি বীজ ব্যবসার সাথে সংশ্লিষ্টদের সরকারের প থেকেও হুঁশিয়ার করে দিতে হবে। অজানা জাতের বীজ ও উৎপাদন তারিখ বিহীন বীজ কৃষকের আগাম ফসল ফলনোর স্বপ্নকে ভেঙ্গে চুরমার করতে পারে। গত মৌসুমের অবিক্রিত বীজ এবার বন্যার সুযোগে অনেক বীজ বিক্রেতা বিক্রি করে দিতে চাইবেন, যেসব বীজ থেকে চারা গজাবে না। আবার চারা গজালেও ভালো ফলন না হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং কৃষকরা যেখান থেকেই বীজ সংগ্রহ করুন না কেন, বীজ গজানোর হার বা অঙ্কুরোগম পরীা অবশ্যই করে নিতে হবে।
এসময়ে বিনা চাষেই বা সামান্য কর্ষনে বেশ কিছু ফসল চাষ করা সম্ভব। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- বেগুন, টমেটো, মরিচ, লাউ, দেশী সীম, মিষ্টি কুমড়া, করলা, শশা, ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লালশাক, পালং শাক, সরিষা শাক, লেটুস ও ধনিয়া অন্যতম।
এইসব শাক-সবজি ও মশলা চাষের নিয়ম যেমন আলাদা আলাদা তেমনি এই সময়ে এসবের চাষ কৌশলও সাধারন সময়ের চেয়ে একটু ব্যতিক্রম হওয়াটাই স্বাভাবিক। যেহেতু বন্যায় শাক-সবজি ও মশলা তে বেশি তিগ্রস্থ হয়েছে এবং বাজারে এই সবের সরবরাহ কমে গেছে তাই চাষের সময় দুটি বিষয়ের প্রতি ল্য রাখতে হবে। প্রথমতঃ দ্রুত উৎপাদনশীল ফসল ও জাত নির্বাচন এবং দ্বিতীয়তঃ বিকল্প ব্যবস্থায় উৎপাদন করার সুযোগ। এছাড়াও কম খরচের বিষয়টিও মাথায় রাখতে হবে।




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×