বড্ড অসময়ে, যখন আবেগ পুড়ছে সিগারেটের মতো।
আমিও বেহিসেবি কথোপকথনে
বিপরীত লিঙ্গের লেজ ধরে ঝুলেছি।
ঝুলে ঝুলেই তার ঊরু সন্ধির সিঁথিতে আমার জলদ চুম্বন।
লাল টুসটুসে প্রথম যৌবনের প্রেমটা
বৃদ্ধ কয়েদির মতো দাঁড়িয়ে আছে
অর্জিত ছুটির আশায়।
প্রেম, তোমাকে ছুটি দিলাম।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

