somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওরা আসছে আমাদের সামনে

২১ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বায়ান্নর ভাষা আন্দোলন,একাত্তরের স্বাধীনতা সংগ্রাম,রাজনীতি,আইন,ব্যবসা-বণিজ্য কিংবা খেলাধুলা সব জায়গাতেই আমাদের নারীরা রেখেছেন বিজয়ের ছাপ। ভয়কে করেছেন জয়। দেখিয়েছেন সাহসিকতা।এনেছেন নতুন দিন। বলা যায় সর্বত্রই এখন নারীদের পদচারণা। আর এর সংখ্যা দিন দিন বেড়েই ছলছে। এক সময় আমরা যেখানে নারীদের কথা ভাবতেও পারতাম না , আজ তারাই সেখানে সফলতার সাথে বিচরণ করছে। তেমনই একটি ক্ষেত্র সাংবাদিকতা। যেখানে সব সময় নিজেকে উপস্থাপন করতে হয় সাহসি পদক্ষেপে। মুন্নি সাহা কিংবা শাহানাজ মন্নিদের মতো এমন অনেক নারী সাংবাদিকদের সাহসিকতা ইতোমধ্যেই আমরা কম বেশি সবাই দেখেছি বা দেখছি। সামনে তাদের মতো আরো অনেকেই আসছে আমাদের সামনে। এখন তারা প্রশিক্ষন নিচ্ছেন জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটে। টিভি নিউজ রিপোটিং বিষয়ে এবার জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটে প্রশিক্ষন নিচ্ছেন মোট ১৬ জন প্রশিক্ষনার্থী। তার মধ্যে ৯ জনই নারী। সারা দেশ থেকে আসা ২৬৫ জন আবেদনকারীর মধ্যে লিখিত এবং মৌখিক পরিক্ষায় এই ১৬ জন টিভি নিউজ রিপোটিং বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষনের জন্য নির্বাচিত হোন। নির্বাচিত আগামী দিনের এই ৯ কণ্ঠশ্বর হলেন- ফরিদা বক্তেয়ার,সৈয়দা শাহান আরা শহীদ জয়া,এস এম নার্গিস পারভীন,আছফিয়া আক্তার জাহান,আশরাফুন নাহার,শাহানা চৌধুরী,আনজুমান আরা,মিসেস ফারহানা নাজনীন এবং বানী সরকার। গত ৫ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রশিক্ষন চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। মাত্র এক জন মাস্টার্সে অধ্যায়নরত ছাড়া নির্বাচিত এই প্রশিক্ষনার্থীরা ঢাকা,চট্রগাম,রাজশাহী,জাহাঙ্গীর নগর,খুলনা,জগন্নাথ,ময়মনসিংহ কৃষিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পড়াশোনা শেষ করেছেন। খাতা কলম এবং কারিগরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষনার্থীদের টিভি নিউজ রিপোটিং বিষয়ে বিভিন্ন কলা কৌশল সম্পর্কে মাসব্যাপী এই প্রশিক্ষনে পাঠদান করছেন দেশের বিভিন্ন গনমাধ্যমে প্রতিষ্ঠিত অভিজ্ঞ ব্যক্তিরা। জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটের টিভি নিউজ রিপোটিংয়ের পাঠ্যধারার পরিচালক মঈনুর রহমান মোল্লা বলেন,আমাদের দেশের নারীরা এখন সব ক্ষেত্রেই এগিয়ে,তাই সাংবাদিকতা পেশাকেও তারা এখন বেছে নিচ্ছে সাহসিকতার সাথে,তারই প্রমান আমাদের এই পাঠ্যধারা। ফৌজদার মো.শরিফুল বারী(টুটুল) এই পাঠ্যধারার একজন প্রশিক্ষনার্থী। তিনি বলেন,আমাদের এই প্রশিক্ষনে নারীদের সংখ্যা বেশি প্রমাণ করে তারা আমাদের চইতে এগিয়ে এবং সমানতালে তারা সফলও হচ্ছেন,অবশ্য এখন আর আমরা ভাবতে চাইনা নারী পুরুষ ভেদাবেদ,বরং এটাই সবার ভাবা উচিৎ সবাই মানুষ। পাঠ্যধারার প্রশিক্ষনার্থী শাহানা চৌধুরী বলেন,ছোটবেলা থেকেই ইচ্ছে ছিলো সাংবাদিকতা করবো,তাই এই প্রশিক্ষনে অংশ নেওয়া,আর এখনতো রীতিমতো মেয়েদের যুগ,তাছাড়া গনমাধ্যম সংস্থা এখন আগের চাইতে অনেক বেশি, সুবিধাও ভালো। আছফিয়া আক্তার জাহান বলেন,সম্মানজনক পেশা হিসেবে সাংবাদিকতা আমার খুব পছন্দের,আর এ কাজে নিজের সৃজনশীলতা যেমন ফুটিয়ে তোলা যায় তেমনি দেশের জন্যও অনেক কিছু করার থাকে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×