বাংলাদেশে কমিউনিটি রেডিও আন্দোলন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এ. এইচ. এম. বজলুর রহমান। তার প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন [বিএনএনআরসি] দেশের বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে নলেজ সেন্টার গড়ে তুলে সেখানকার জনগণকে দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করছেন। একটি নলেজ সেন্টারই হবে একটি পূর্ণাঙ্গ কমিউনিটি রেডিও স্টেশন। এর পাশাপাশি জাতীয় পর্যায়ে সরকার যাতে করে কমিউনিটি রেডিও স্টেশনের অনুমোদন দেয় সেজন্য অব্যাহতভাবে অ্যাডভোকেসি করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তিনি বলেন, ২০০৩ সালে বাংলাদেশ স¤প্রচার আইনের যে খসড়া তৈরি করা হয়েছে তা যাতে পাস হয় সে ব্যাপারে আমরা সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি। তবে তার আগে সরকারের কাছে আমাদের দাবি, এখনই পাইলট বেসিসে ১০/১২টা কমিউনিটি রেডিও স্টেশনের অনুমোদন দেয়া হোক। পরে ভালো-মন্দ ফলাফল বিচার করে ভবিষ্যতে পূর্ণাঙ্গভাবে কমিউনিটি রেডিও স্টেশনের অনুমোদন দেয়া যেতে পারে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আন্তর্জাতিকভাবে যেসব প্রতিষ্ঠান কমিউনিটি রেডিও নিয়ে কাজ করছে বিএনএনআরসি তাদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছে। তিনি উল্লেখ করেন, সার্ক দেশভূক্ত দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা ও আফগানিস্তানে কমিউনিটি রেডিও আছে অথচ বাংলাদেশে নেই। তিনি জানান, ভারত সরকার অতিস¤প্রতি কমিউনিটি রেডিও অনুমোদন করেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থার উদ্যোগে প্রায় চার হাজার কমিউনিটি রেডিও স্টেশন স্থাপনের জন্য বিভিন্ন এনজিওকে সহায়তা প্রদানও করা হচ্ছে।
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।