যদিও তুমি আমাকে ভিক্ষুক বলতে পার না।
কারণ আমি অদৃশ্য শক্তির পৃষ্টপোষক, অথবা জল কামান
দাগাই অদৃশ্য লক্ষ্যে। অথচ লক্ষ্য ভেদ হয় না।
যদি মিসাইল ছুড়ি ইরাকে, না খেয়ে মরে সোমালিয়ার রাজপুত্র।
অবশ্য কালো মানুষের বেচে থাকার কি অধিকার।
ইতিহাস পরিবর্তন হয়ে এখন আমরা অতি আধুনিক।
আমরা কৃতদাস প্রথা বাতিল করেছি। রেখেছি দাসত্ব।
নতুন নামে তোমাকে ক্লিওপেট্রা ডাকছি।
আমার ডাকার অধিকার থেকে নয়, ডাকছি অসংখ্য মাকড়সার
চোখ দিয়ে দেখে। কোথায় পালাবে তুমি?
আমি তো বলেছি নতুন নিয়মে তোমাকে মুক্তি দেব,
তোমাকে আর সতীদাহ প্রথার অনলে জ্বলতে হবে না।
কিন্তু তুমি জ্বলবে, অদৃশ্য এক দাহ্যের ছোবলে।
কি করব বল এমন রীতিই যে শিখে এসেছি আমি।
আমি তোমাদের রক্ত বিক্রি করে মঙ্গলে আলো জ্বালাতে চাই।
আমি তোমাদের চাবুক মেরে উড়াব শান্তির পতাকা।
আমি তোমাদের কালো চামড়ার চটি পড়ে হাটব চাঁদের দেশে
আর তোমরা বসে বসে ওটাকেই জলসানো রুটি ভাববে।
তোমরা অদৃশ্য শাসনের চাদর পড়ে বসে থাক। আগামি প্রজন্মকে
শিখিয়ে দাও আমার পরিচয়। নইলে,
নইলে আবারো আফগানে বোমা ফেলব। আর পুড়বে এবার
বঙ্গবাসী।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


