জীবন যুদ্ধের লড়াইয়ে আরো এক নির্যাতিতা রুমা
গত ২জুন পারিবারিক কলহের কারনে রুমার শরীরে গরম পানি ঢেলে দেয় পাষন্ড স্বামী। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল হসপিটালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শরীরে ৮০ভাগই পুড়ে গেছে রুমার। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রুমা মুখ ফুটে বলতেই চাচ্ছে না যে তার স্বামী তাকে এভাবে অত্যাচার করেছে। জিজ্ঞেস করায় রুমা জানায়, ভুলে গরম পানি পরে এমন হয়েছে কিন্তু সত্য কথাটি অনেক পরে বের হয়ে আসে। বিয়ের পর তাদের ঘরে ফুটফুটে কন্যা সন্তান আসে। এই সন্তানই রুমার কাল হয়ে দাড়ায়। সন্তান আসার পর থেকেই প্রতি নিয়ত রুমাকে অত্যাচার করতো পাষন্ড স্বামী হারুন-অর-রশিদ।
পলাতক স্বামী হারুন-অর-রশিদ
উল্লেখ্য, ২০০৮ সালে নোয়াখালীর বসুরহাটের হারুন-অর-রশিদের সাথে বিয়ে হয় হালিমা ইয়াসমিন রুমার। রুমা নিজের মেয়ের কথা ভেবে, সংসার টিকানোর কথা ভেবে কিছুই বলেনি। সয়ে গেছে দিনে পর দিন স্বামীর অত্যাচার।
এঘটনায় নোয়াখালীর কোন্পনীগঞ্জ থানায় একটা মামলা হয়েছে। স্বামী বর্তমানে পলাতক।
সুন্দর এই পৃথিবীতে আর কতো রুমানা, রুমাদেরকে নির্মমভাবে অত্যাচার সহ্য করে মৃত্যুবরন করতে হবে? আর কত বোন এভাবে মুখ লুকিয়ে কাঁদবে? কি এমন দোষ করেছিল যে তার গায়ে হাত তুলতে হবে, তাকে শারিরিকভাবে নির্যাতন করতে হবে। একটি মেয়ে মা-বাবা, ভাই-বোনদের দুরে রেখে চলে আসে স্বামী নামক একজনের ঘরে। যেখানে সে থাকবে নিরাপত্তা বলয়ে, সে মেয়ে তার স্বামীর কাছে গচ্ছিত, যেন কোনো ক্ষতি না হয়। একচুল পরিমান কষ্ট যেন অনুভব না করে।
আর সেখানে সমাজের এসব বর্বরেরা কি করে যাচ্ছে। রিক্সাওয়ালার ঘর থেকে শুরু করে সমাজের উচু শ্রেনীর মাঝে রুমানা ও রুমারা ভাল নেই। জীবন চলে যাবে। নারী নির্যাতনের জন্য আমরা মিছিল, মিটিং, সভা, সেমিনার করবো। ধুয়া উড়ানো ভাষন হবে, একদিন মিছিলকারীদের মিছিল শেষ হবে, মানববন্ধনকারীরা বন্ধন ছিড়ে চলে যাবে যার যার বাড়ী, টিভি ক্যামেরা লাইট বন্ধ হয়ে যাবে, কিন্তু থামবেনা রুমানা বা রুমাদের ওপর পাশবিক, মানবিক নির্যাতন।
সূত্র : Click This Link
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।