মুক্তিযুদ্ধ একাত্তর
১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক চেতনা ও জাতিসত্তার পরিচয় বিশ্বসভায় সগৌরবে তুলে ধরতে পেরেছি। আর আমাদের ত্যাগ ও তিতিক্ষার পরাকাষ্ঠা প্রদর্শন বিশ্ববাসীকে হতবাকও করেছে। মূলকথা, এই স্বাধীনতা লাভ করতে এ জাতিকে চড়া মূল্য দিতে হয়েছে। বহু সোনার সংসার ভেঙে গেছে। বহু মায়ের কোল খালি হয়েছে। আবাল-বৃদ্ধ-বনিতার রক্তধারায় সিক্ত হয়ে আছে এই শ্যামল বাংলার মাটি। সে কারণে এই অর্জন আমাদের সবার কাছে অতি পূত-পবিত্র।
মুক্তিযুদ্ধের ধারাবাহিক কালবিচারে এ গ্রন্থে উঠে এসেছে-লাহোর প্রস্তাব (১৯৪০), যুক্তফ্রন্টের ১১ দফা (১৯৫৪), আওয়ামী লীগের ৬ দফা (১৯৬৬), সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা, স্বাধীনতার ঘোষণাপত্র, মুজিবনগর সরকার, পাকসেনাদের আত্মসমর্পণ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ। মোটকথা, একাত্তরের অর্জন ও সংগ্রামের ইতিহাস মুক্তিযুদ্ধ একাত্তর।
মুক্তিযুদ্ধ একাত্তর : সম্পাদনা : আহমেদ ফিরোজ; প্রবন্ধ সংকলন; প্রকাশকাল : একুশে বইমেলা ২০১৩; প্রকাশক : মিজান পাবলিশার্স; প্রচ্ছদ : আকরাম রতন; মূল্য : ২৫০ টাকা
সূত্র :
http://rokomari.com/book/10360
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৩ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮
'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন